ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৩ ১৫:০০:০০
মাদারীপুরে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার মাদারীপুরে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
মাদারীপুরে রক্তাক্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১০টার দিকে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের দক্ষিন দুধখালী এলাকার সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে, এখনো পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।

 
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, সকালে ওই এলাকার সড়কের পাশে এক যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা।
 
পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময়ে তাকে হত্যা করে মুখমণ্ডল থেঁতলে দিয়ে লাশ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। ঘটনার কারণ অনুসন্ধান ও অপরাধীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ