ঢাকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মণিরামপুর বাজারে সার–বীজ ও কীটনাশকের দোকানে দুঃসাহসিক চুরি, নগদ ৮০ হাজারসহ ৭ লাখ টাকার মালামাল লুট


আপডেট সময় : ২০২৬-০২-২৩ ০০:৩৪:৫৮
মণিরামপুর বাজারে সার–বীজ ও কীটনাশকের দোকানে দুঃসাহসিক চুরি, নগদ ৮০ হাজারসহ ৭ লাখ টাকার মালামাল লুট মণিরামপুর বাজারে সার–বীজ ও কীটনাশকের দোকানে দুঃসাহসিক চুরি, নগদ ৮০ হাজারসহ ৭ লাখ টাকার মালামাল লুট
 
 
 
আব্দুল্লাহ আল মামুন, যশোরঃ- 
 
 
যশোরের মণিরামপুরে সার, বীজ ও কীটনাশকের একটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গতকাল রাতে মণিরামপুর বাজারে অবস্থিত ‘মেসার্স আনোয়ার হোসেন’ নামের ওই দোকান থেকে নগদ ৮০ হাজার টাকা ও প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে চোরেরা।
 
দোকান মালিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পর রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ক্যাশবাক্সে রাখা নগদ টাকা ছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের কীটনাশক, সার ও বীজ চুরি করে নিয়ে যায়। সকালে দোকান খুলতে এসে মালিক বিষয়টি টের পান।
 
এ বিষয়ে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রজিউল্লা খান বলেন, “চুরির বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
 
ঘটনার পর থেকে বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দ্রুত তদন্ত করে চোরদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ