বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের চাপায় শিশু নিহত
বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের চাপায় শিশু নিহত
কক্সবাজার প্রতিনিধি:
মহেশখালী -কুতুবদিয়া আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের গাড়িবহরের একটি গাড়ির চাপায় এক শিশু নিহত হয়েছে। এসময় আরও ৩ জন আহত হয়েছেন।
রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় চকরিয়ার বদরখালীর আহমদ কবিরের ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুতুবদিয়া থেকে ফেরার পথে সাংসদ আলমগীর ফরিদের গাড়িবহরটি বদরখালীর ওই এলাকা অতিক্রম করছিল। এসময় বহরের ৩ নম্বর গাড়িটি একটি শিশুকে চাপা দিলে ঘটনাস্থলেই সে গুরুতর আহত হয়। শিশুটিকে উদ্ধার করে দ্রুত বদরখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন, আহত আরো ৩ জনের চিকিৎসাধিন আছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাড়িবহরে থাকা শিক্ষক ও সাংবাদিক ফারুক ইকবাল জানান, সাংসদের বহরের ৩ নং গাড়িটি এই দুর্ঘটনার শিকার হয়। আহতাবস্থায় শিশুটিকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় আরো তিনজন আহত বলেও জানান তিনি।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স