ঢাকা , সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

১৪ এপ্রিলের মধ্যে শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে উপনির্বাচন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২২ ১৬:৩৮:৩৬
১৪ এপ্রিলের মধ্যে শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে উপনির্বাচন ১৪ এপ্রিলের মধ্যে শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে উপনির্বাচন

নিজস্ব প্রতিবেদক

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে উপ নির্বাচন ১৪ এপ্রিলের আগে অনুষ্ঠিত হবে। এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন কমিশন এমন সিদ্ধান্তের কথা জানায়। 

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর শেরপুর ৩ আসনে জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেলে ওই আসনে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। 

 

এদিকে বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে বগুড়া-৬ আসন ছেড়ে দেন তিনি। 

 

ফলে শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে ১৪ এপ্রিলের আগে উপনির্বাচনের কথা ভাবছে নির্বাচন কমিশন।    

 

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ফলাফলে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটের শরিকদের আরও ৩টি আসন মিলিয়ে বিএনপি জোটের বর্তমান আসন সংখ্যা ২১২।

 

অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭টি আসন পেয়ে বিরোধী দলের আসনে বসেছে। স্বতন্ত্র প্রার্থীরা ৭ আসনে এবং বাকি এক আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিজয়ী হয়েছে।

 


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ