ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ , ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতা আটক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২২ ১৪:১০:৩০
হবিগঞ্জে ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতা আটক হবিগঞ্জে ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতা আটক
নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জের বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামকে হুমকির ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তোষারকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

রোববার দুপুর ১২টার দিকে জেলা শহরের শায়েস্তানগরের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। এ সময় ডিবি পুলিশের সঙ্গে বাহুবল থানার পুলিশের একটি টিম ছিল।


জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শামীম হাসান এ বিষয়ে তাৎক্ষণিক কোনো কথা বলেননি।
 

সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) মো. জহিরুল ইসলামকে একাধিকবার কল দিলে তিনিও কল রিসিভ করেননি।


এর আগে ২১ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তোষার বনাম অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের মোবাইল ফোনের কথোপকথন ব্যাপকভাবে ভাইরাল হয়। তবে অডিও কল রেকর্ডটি কবের, তা নিশ্চিত হওয়া যায়নি। কল রেকর্ডে বিএনপি নেতা তোষার ওসিকে হুমকি দিয়ে বলেন, ‘বাহুবলে চাকরি করতে হলে আমারে কইয়া করন লাগব।
 

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ