ঢাকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জুড়ীতে নবনির্বাচিত এমপি নাসির উদ্দিন আহমেদ মিঠুকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২২ ০১:০৭:১৯
জুড়ীতে নবনির্বাচিত এমপি নাসির উদ্দিন আহমেদ মিঠুকে সংবর্ধনা জুড়ীতে নবনির্বাচিত এমপি নাসির উদ্দিন আহমেদ মিঠুকে সংবর্ধনা

এস. এম. জালাল উদ্দীন, মৌলভীবাজার থেকে:

মৌলভীবাজার-১ (বড়লেখা–জুড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু, এমপিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেছে জুড়ী উপজেলা প্রশাসন।
আজ সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ দস্তেগীর ফুলের তোড়া দিয়ে নবনির্বাচিত এমপিকে শুভেচ্ছা জানান। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময়ের পর উপজেলা পরিষদ কার্যালয়ে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নবনির্বাচিত এমপি নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, বড়লেখা ও জুড়ী উপজেলার সার্বিক উন্নয়নে তিনি প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে বদ্ধপরিকর।

চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজ দ্রুত সম্পন্ন করা, অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করা এবং জনসেবার মান আরও বাড়াতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ দস্তেগীর নবনির্বাচিত এমপিকে অভিনন্দন জানিয়ে বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে উপজেলা প্রশাসন সবসময় আন্তরিকভাবে দায়িত্ব পালন করছে।

ভবিষ্যতেও পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে এলাকার জনকল্যাণমূলক কাজ আরও এগিয়ে নেওয়া হবে।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত কর্মকর্তারা নবনির্বাচিত এমপির সফলতা ও দীর্ঘায়ু কামনা করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ