বরিশালের দুই এমপির ছারছীনা দরবার শরীফে জিয়ারত, অংশগ্রহণ করলেন ইফতারে
বরিশালের দুই এমপির ছারছীনা দরবার শরীফে জিয়ারত, অংশগ্রহণ করলেন ইফতারে
মাসুদ সিকদার, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি–১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল এবং পিরোজপুর–২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন ছারছীনা দরবার শরীফের মাজার জিয়ারত করেছেন।
আজ বিকেলে তারা ছারছীনা দরবার শরীফে পৌঁছে মাজার জিয়ারত করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।
জিয়ারত শেষে তারা দরবার শরীফের পীর সাহেবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পারস্পরিক কুশল বিনিময় করেন। এ সময় ধর্মীয় ও সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। পরবর্তীতে তারা দরবার শরীফে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন। ইফতারে স্থানীয় আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মাগরিবের নামাজ আদায় শেষে দুই সংসদ সদস্য উপস্থিত সবার কাছে দোয়া কামনা করেন এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবার সহযোগিতা কামনা করেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স