গলাচিপায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত
গলাচিপায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। একুশের প্রথম প্রহরে উপজেলা প্রশাসন চত্বরে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা অর্পণ করা হয়।
উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, প্রেসক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।এ সময় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
এ ছাড়া দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ভাষা শহিদদের স্মরণে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স