ঢাকা , সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শহীদ মিনারে তোপের মুখে জাতীয় পার্টি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২১ ১১:৪৩:৩৫
শহীদ মিনারে তোপের মুখে জাতীয় পার্টি শহীদ মিনারে তোপের মুখে জাতীয় পার্টি

নিজস্ব প্রতিবেদক

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে বাধার মুখে পড়েছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা।

 

শুক্রবার দিবাগত রাতে (২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে) শহীদ মিনারে যাওয়ার পর এনসিপির একটি ইউনিটের নেতাকর্মীদের ‘ভুয়া ভুয়া’ স্লোগানের মুখে ফুল ও ব্যানার রেখেই শহীদ মিনার এলাকা ত্যাগ করতে হয়েছে তাদের।

 

ঘটনার প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানান, রাত ২টার দিকে এনসিপির একটি ইউনিটের পেছন পেছন ব্যানার ও ফুলের তোড়া হাতে শহীদ মিনারে ঢুকছিলেন জাতীয় পার্টির কয়েকজন নেতাকর্মী। সেখানে জাতীয় পার্টির কেন্দ্রীয় পরিচিত কোনো নেতাকে দেখা যায়নি।

 

এনসিপির দলটি পুষ্পস্তবক অর্পণের পর জাতীয় পার্টির ব্যানার দেখে ভুয়া ভুয়া স্লোগান শুরু করে। একপর্যায়ে তারা জাতীয় পার্টির ব্যানার ও ফুলের তোড়া কেড়ে নেয়। পরে জাতীয় পার্টির নেতাকর্মীরা শহীদ মিনারে শ্রদ্ধা না জানিয়ে এলাকা ছাড়েন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ