ঢাকা , শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ , ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

‎ রমজানে ১০ টাকা লিটার দুধ বিক্রি, মানবতার অনন্য দৃষ্টান্ত কিশোরগঞ্জে


আপডেট সময় : ২০২৬-০২-২০ ১৭:০৪:৩৪
‎ রমজানে ১০ টাকা লিটার দুধ বিক্রি, মানবতার অনন্য দৃষ্টান্ত কিশোরগঞ্জে ‎ রমজানে ১০ টাকা লিটার দুধ বিক্রি, মানবতার অনন্য দৃষ্টান্ত কিশোরগঞ্জে

‎মাহফুজ রাজা,স্টাফ রিপোর্টার:

‎পবিত্র রমজান মাসে যখন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর প্রতিযোগিতা দেখা যায়, তখন কিশোরগঞ্জে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন খামারি মো. এরশাদ উদ্দিন। তিনি মাসব্যাপী মাত্র ১০ টাকা লিটার দরে দুধ বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন।

‎জানা গেছে, প্রথম রমজান থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে পুরো রমজান মাসজুড়ে। প্রতিদিন একজন সর্বোচ্চ এক লিটার দুধ ১০ টাকায় কিনতে পারবেন। অসচ্ছল অনেকেই পাচ্ছেন বিনামূল্যেও।

‎এরশাদ উদ্দিন পাঁচ বছর আগে নিজ এলাকায় ‘জেসি অ্যাগ্রো ফার্ম’ প্রতিষ্ঠা করেন। খামারে বর্তমানে প্রায় ১৫০টি গরু রয়েছে। এর মধ্যে ২০টি গরু প্রতিদিন ৮০ থেকে ১০০ লিটার দুধ উৎপাদন করছে।

‎খামারের ব্যবস্থাপক হোসেন মোহাম্মদ রিয়াদ বলেন, “রমজানে সাধারণ মানুষের কষ্টের কথা বিবেচনা করে চেয়ারম্যান এই উদ্যোগ নিয়েছেন। পুরো মাসজুড়ে কার্যক্রম অব্যাহত থাকবে।”

‎বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খামারে ভিড় বাড়তে দেখা যায়। দরিদ্র নারী-পুরুষ লাইনে দাঁড়িয়ে দুধ সংগ্রহ করেন। অনেকেই জানান, বাজারে উচ্চমূল্যের কারণে দুধ কেনা কঠিন হয়ে পড়েছিল। ১০ টাকায় দুধ পেয়ে তারা স্বস্তি প্রকাশ করেন।

‎উল্লেখ্য, এরশাদ উদ্দিন করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের রৌহা গ্রামের বাসিন্দা। তিনি ‘জেসি অ্যাগ্রো ফার্ম’ ও আলহাজ্ব এরশাদ উদ্দিন মানব কল্যাণ ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

‎রমজানে তার এই মানবিক উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ