ঢাকা , শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬ , ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দেড় হাজার শিক্ষার্থী নি‌য়ে বাকৃ‌বি শাখা ছাত্রদলের ইফতার মাহফিল


আপডেট সময় : ২০২৬-০২-২০ ০০:২০:০৯
দেড় হাজার শিক্ষার্থী নি‌য়ে বাকৃ‌বি শাখা ছাত্রদলের ইফতার মাহফিল দেড় হাজার শিক্ষার্থী নি‌য়ে বাকৃ‌বি শাখা ছাত্রদলের ইফতার মাহফিল
 

বাকৃ‌বি প্রতি‌নি‌ধি

দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল এবং বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত এ ইফতার অনুষ্ঠানে বাকৃবির বিভিন্ন অনুষদের প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশ নেন। শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির সম্পর্ক বাড়ানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য বলে জানান নেতৃবৃন্দ।

ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এই মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি এবং শিক্ষা ও গণতন্ত্রের অগ্রগতির জন্য দোয়া করা হয়।

এ সময় বাকৃবির ছাত্রদলের সদস‌্য স‌চিব শফিকুল ইসলাম বলেন, দেশবাসী এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের শান্তি কামনায় এই ইফতারের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ বজায় রাখার জন্য আমরা শিক্ষার্থীদের সঙ্গে কাজ করতে বদ্ধপরিকর।

তিনি আরও জানান, এই আ‌য়োজ‌নের মূল উ‌দ্দেশ‌্য  ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরি করা এবং শিক্ষার্থীদের জন্য আমরা কাজ করতে প্রস্তুত এই বার্তা দেওয়া।

বাকৃ‌বি ছাত্রদ‌লের আহ্বায়ক মো আ‌তিকুর রহমান ব‌লেন, নতুন সরকার যেন ন‌্যায় ও ইনসা‌ফের সা‌থে দেশ প‌রিচালনা কর‌তে পা‌রে এই দোয়ার জন‌্য এই আ‌য়োজন। এছাড়া আমরা শিক্ষার্থী‌দের পা‌শে সর্বদা আ‌ছি, এই বিশ্বাস তৈরী কর‌তেই ধারাবাহিকভা‌বে কাজ করে যাচ্ছি। 

তিনি আরও বলেন,  আজকের এই পবিত্র দোয়া ও ইফতার মাহফিল শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়; এটি আমাদের আত্মশুদ্ধির, ঐক্যের এবং কৃতজ্ঞতার এক মহৎ মুহূর্ত। পবিত্র রমজান আমাদের শিখায় ধৈর্য, ত্যাগ, সংযম ও মানবতার প্রকৃত অর্থ। সেই পবিত্র মাসে আমরা একত্রিত হয়েছি মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় এবং জুলাই আন্দোলনসহ বিগত সময়ের রাজনৈতিক সহিংসতায় শহীদ সকল আত্মার শান্তির জন্য দোয়া করতে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ