ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি লাখু হাওলাদার (২৭)’কে মুন্সিগঞ্জের শ্রীনগর থানা এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-১০
আপডেট সময় :
২০২৬-০২-২০ ০০:১৩:৩১
ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি লাখু হাওলাদার (২৭)’কে মুন্সিগঞ্জের শ্রীনগর থানা এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-১০
নিজস্ব প্রতিবেদক
ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি লাখু হাওলাদার (২৭)’কে মুন্সিগঞ্জের শ্রীনগর থানা এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-১০
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১০ এর আভিযানিক দল ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি লাখু হাওলাদার (২৭)’কে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অদ্য ১৯/০২/২০২৬ তারিখ সকাল অনুমান ১০.৩০ ঘটিকার সময় *র্যাব-১০, সিপিসি-২ শ্রীনগর ক্যাম্প, মুন্সিগঞ্জ* এর আভিযানিক দল মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন উত্তর বালাশুর এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে। অভিযানে *নাঃ শিঃ ১৪৭/২১, ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(গ)/৩০* এর বিজ্ঞ আদালত কর্তৃক *০৩ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত* পলাতক আসামি *লাখু হাওলাদার (২৭),* পিতা- আলেপ হাওলাদার, সাং- মজিদ মাদবর কান্দি, হাল সাং- কাচিকাটা চুঙ্গারকান্দি, থানা- সদরপুর, জেলা- ফরিদপুরকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামি’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স