পেয়ার আলী, রানীশংকৈল:
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় হেদলা (৭০)র মৃত্যু হয়েছে |
গতকাল (বুধবার) সকালে রানীশংকৈলের উদ্দেশ্য বাসা থেকে বের হলে রামরাই ( হাজীমোড়) এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে |
প্রত্যক্ষদর্শীরা জানান -- উত্তরগাঁও থেকে ছুটে আসা বাইকটি হেদলা রায়কে পেছন থেকে আঘাত করলে তিনি সেখানেই অজ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন | পরে স্থানীয়রা দ্রুত রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক দিনাজপুরে রেফার্ড করে দেন |
দিনাজপুর মেডিকেলে চিকিৎসা ধীন অবস্থায় তিনি মৃত্যবরণ করেন | মৃত হেদলা রায় ৩ নং ওয়ার্ড কেউটান গ্রামের পদুলাল রায়ের ছেলে | মৃত্যুকালে তিনি ১ ছেলে এবং ৩ মেয়ে রেখে যান | বাইকটি জব্দ করে ইউপি সদস্য রফিকের হেফাজতে রাখা হয়েছে |
এ বিষয়ে রানীশংকৈল থানা সাব- ইন্সপেক্টর নিতাই জানান-- পরিবারের কোন অভিযোগ না থাকায় দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে |