ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেতাকর্মীদের সাথে গণইফতার করলেন নুরুল হক নুর

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-১৯ ১৯:১৫:১৬
নেতাকর্মীদের সাথে গণইফতার করলেন নুরুল হক নুর নেতাকর্মীদের সাথে গণইফতার করলেন নুরুল হক নুর
নিজস্ব প্রতিবেদক
গণঅধিকার পরিষদ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের সাথে গণইফতার করলেন বাংলাদেশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

বৃহস্পতিবার গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় আল রাজী কমপ্লেক্সের সামনে এ গণইফতার কার্যক্রম পরিচালিত হয়। এ গণইফতারে অংশ নেন সাধারণ মানুষও।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান, গণঅধিকার পরিষদ প্রতিবছর পুরো রমজান মাস জুড়ে এ গণইফতার কার্যক্রম পরিচালনা করেন। এই বছরও গণইফতার কার্যক্রম পরিচালনা করছে গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ, এই কার্যক্রম চলবে রমজান মাসব্যাপী। এই কার্যক্রম পরিচালিত হয় জনগণের সহযোগিতায়, চাইলে যে কেউ সহযোগিতা করতে পারে।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ