ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে তাঁতীদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-১৯ ১৭:২৯:২৮
কিশোরগঞ্জে তাঁতীদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল কিশোরগঞ্জে তাঁতীদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল
 

‎মাহফুজ রাজা,স্টাফ রিপোর্টার:

‎বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া-এর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকার ফার্মের মোড়ে অবস্থিত অস্থায়ী কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল, কিশোরগঞ্জ জেলা শাখা।

‎জেলা তাঁতীদলের আহ্বায়ক সাহেব আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব বোরহান উদ্দিন সরকারের  সঞ্চালনায়  এসময় উপস্থিত ছিলেন,জেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক আওয়াল, সদর উপজেলা আহ্বায়ক রাকিব মাহবুব পুল্টন, সদস্য সচিব শফিকুল ইসলাম স্বপন, হোসেনপুর উপজেলা তাঁতীদলের সদস্য সচিব আশরাফুল ইসলাম, যুগ্ম আহবায়ক লুৎফর রহমান।

‎এ ছাড়াও অনুষ্ঠানে সংগঠনের জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম এবং বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক আন্দোলনের চেতনায় উজ্জীবিত হয়ে তাঁতীদল দেশের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।

‎দোয়া মাহফিলে কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য কামনাসহ দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রযাত্রা কামনা করা হয়।

‎অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ