ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গলাচিপায় নবাগত ডাক্তারেদর যোগদান ডাক্তারের ব্যবহার ও কথায় রোগী অর্ধেক সুস্থ হয়ে যায় -নুরুল হক নুর


আপডেট সময় : ২০২৬-০২-১৮ ২১:২২:৫০
গলাচিপায় নবাগত ডাক্তারেদর যোগদান ডাক্তারের ব্যবহার ও কথায় রোগী অর্ধেক সুস্থ হয়ে যায় -নুরুল হক নুর গলাচিপায় নবাগত ডাক্তারেদর যোগদান ডাক্তারের ব্যবহার ও কথায় রোগী অর্ধেক সুস্থ হয়ে যায় -নুরুল হক নুর

গলাচিপা (পটুয়াখালী), প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একসঙ্গে ৮ জন নবাগত চিকিৎসক যোগদান করেছেন। এরা হলেন ডা: আবদুল্লাহ আল নোমান, ডা: ইমরান, ডা: ইমরান হাসান, ডা: সাব্বির আহমেদ গালিব, ডা: সাবিকুন নাহার লিজা, ডা: শর্মিলি হোসেন দোলন, ডা: মিমি দাস, ডা: জান্নাতুন নাঈম তানহা। এদের প্রত্যেকের বাড়ি গলাচিপা উপজেলায়। এদের মধ্যে ৭জন মেডিকেল অফিসার ও ১জন ডেন্টাল সার্জন হিসেবে যোগদান করেন।


নবাগত চিকিৎসকদের স্বাগত জানাতে, বুধবার সকাল ১০:৩০ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে এক সংক্ষিপ্ত পরিচিতি সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা: মেজবাহ উদ্দিনের সভাপতি্ত্বে উক্ত অনুষ্ঠানে ভিডিও কলে যুক্ত হন পটুয়াখালী ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর।



এ সময় তিনি তাদেরকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আপনারা যারা ডাক্তার হয়ে আসছেন তাদের জন্য একটাই কথা আপনার মা বাবা ভাই বোন অথবা আপনাদের ফ্যামিলির একটা লোক অসুস্থ হলে আপনারা যেরকম ফিল করেন প্রতিটা রোগী আপনাদের কাছে আসলে আপনারাও যদি তাদের নিয়ে সেই রকম ফিল করেন তাহলেই রোগীর রোগ অর্ধেক কমে যাবে এবং একজন ডাক্তারের চিকিৎসার চেয়েও তার ব্যবহার ও কথায় রোগী অর্ধেক সুস্থ হয়ে যায়। পটুয়াখালী জেলার সিভিল সার্জন ও ভিডিও কলে যুক্ত হয়ে নতুন ডাক্তারদের উদ্দেশ্যে দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। পরিচিতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: নোমান পারভেজ, মেডিসিন কনসালটেন্ট ডা: মোঃ আল -আমিন, ডা: নুর উদ্দিন, ডা: তুষার আহমেদ।



যোগদান অনুষ্ঠান শেষে উপজেলা হাসপাতাল চত্বরে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নবাগত চিকিৎসকরা বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন। গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মেজবাহ উদ্দিন বলেন চিকিৎসক সংকট দীর্ঘদিনের একটি সমস্যা ছিল। নবাগত চিকিৎসকদের আগমনে সেই সংকট অনেকটা কাটবে বলে তিনি মনে করেন। 


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ