ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মন্ত্রিপরিষদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-১৮ ১৯:১২:৪৮
মন্ত্রিপরিষদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিপরিষদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
নতুন সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার একদিন পর আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে তিনি সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে পৌঁছান। সেখানে তিনি তার সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন।

সচিবালয়ে নতুন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের খবরে বলা হয়েছে, বেলা ৩টায় শুরু হওয়া বৈঠকে সভাপতিত্ব করার পাশাপাশি তিনি মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। বিএনপির নির্বাচনি অঙ্গীকারগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করার নির্দেশনাও দেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ