ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ , ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও মন্ত্রীসভার সদস্যবৃন্দদেরকে ছারছীনা পীর ছাহেব কেবলার অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-১৮ ১৬:৫১:২৩
​প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও মন্ত্রীসভার সদস্যবৃন্দদেরকে ছারছীনা পীর ছাহেব কেবলার অভিনন্দন ​প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও মন্ত্রীসভার সদস্যবৃন্দদেরকে ছারছীনা পীর ছাহেব কেবলার অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক​

ছারছীনা শরীফের পীর ছাহেব কেবলা
ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমীর
আলহাজ্ব হয়রত মাওলানা শাহ্ধসঢ়; আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন বাংলাদেশের
নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ায় জননেতা জনাব তারেক রহমান ও
মন্ত্রীপরিষদের সদস্যবৃন্দদেরকে অভিনন্দন জানিয়েছেন।

তিনি তার অভিনন্দন বার্তায় বলেন, রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার হয়ে
জননেতা জনাব তারেক রহমান দীর্ঘ নির্বাসিত জীবন শেষে অনুকুল পরিবেশে
দেশে প্রত্যাবর্তনের পরই তার মাত...বিয়োগ ঘটে। ইতোমধ্যে নির্বাচনী
দামামা বেজে উঠেছিল।

 তিনি শোককে বুকে চেপে সর্বশক্তি নিয়োগ করেন
মানুষের কর্ণকুহরে তার দেশ গঠনের পরিকল্পনার কথা পৌঁছাতে। অবশেষে তিনি
তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মাতা তিনবারের প্রধানমন্ত্রী
মরহুমা খালেদা জিয়ার মতই জনগণের ভালবাসায় সিক্ত হয়ে নিরংকুশ
সংখ্যাগরিষ্টতা লাভ করে দেশের শাসনভার লাভ করেছেন।

পথ নিয়েছেন প্রধানমন্ত্রী
হিসেবে। আমি তাকে এ শুভ লগ্নে অভিনন্দিত করে স্মরণ করিয়ে দিতে চাই
আপনাকে ও আপনার দল বিএনপিকে এদেশের হক্কানী পীর-মাশায়েখ ও ওলামায়ে
কেরামগণ ইসলাম ও মুসলমানদের জন্য তথাকথিত মডার্ন ইসলামের ধজাধারীদের
মোকাবেলায় ইমান ও আক্বীদা সংরক্ষণের রক্ষা কবচ হিসেবে বেছে নিয়েছেন।

এদেশের মানুষ এখনো পীর ওলীদের দিক নির্দেশনা মোতাবেক তাদের জীবন ও কর্ম
পরিচালনা করে থাকে। তাইতো তারা নিঃস্বার্থ ভাবে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন।
আমি দোয়া করি, আপনার পথচলা কুসুমাস্তীর্ণ থেকে।

 দেশীয় পরিমন্ডলের গন্ডি
পেরিয়ে আপনি মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতায় পরিনত হন। মানব সেবা
হোক আপনার ব্রত। মদীনার সনদ হোক আপনার দিশারী। ন্যায় ও ইনসাফ হোক
আপনার ভূষণ। দেশপ্রেম হোক আপনার মূলমন্ত্র। আল্লাহ আপনার সহায় হোন।
আশাকরি ধর্মীয় যেকোন সিদ্ধান্তের ক্ষেত্রে আপনি সুবিজ্ঞ ওলামায়ে কেরামের
মতামত নিতে ভুলবেন না।

নির্ভীকচিত্তে আপনি এগিয়ে চলুন সম্মুখ পানে।
ইনশাআল্লাহ এ দেশের স্বন্তিকামী হক্কানী আলেম সমাজ আপনার পাশে থাকবে।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ