ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তিন লক্ষ্য নিয়ে কাজ করবে সরকার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-১৮ ১৬:১২:১৬
দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তিন লক্ষ্য নিয়ে কাজ করবে সরকার দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তিন লক্ষ্য নিয়ে কাজ করবে সরকার
নিজস্ব প্রতিবেদক
দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাসহ তিন লক্ষ্য নিয়ে নবনির্বাচিত সরকার কাজ করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


এলজিআরডি মন্ত্রী জানান, নতুন সরকারের জন্য যে বিষয়গুলো চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে সেগুলো মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেবে সরকার।


তিনি আরো বলেন, ‘রোজার মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাসের উৎপাদন ও সরবরাহ মানুষের জন্য সহনীয় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মানুষের নিরাপত্তার উদ্বেগ কাটানো, এই তিন লক্ষ্য নিয়ে কাজ করবে সরকার।’


এর আগে, সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ