ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভিপি নুর-এমপি নুর থেকে মন্ত্রী নুরুল হক নুর গলাচিপা


আপডেট সময় : ২০২৬-০২-১৭ ২২:৪৪:৪০
ভিপি নুর-এমপি নুর থেকে মন্ত্রী নুরুল হক নুর গলাচিপা ভিপি নুর-এমপি নুর থেকে মন্ত্রী নুরুল হক নুর গলাচিপা
(পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর মন্ত্রী পরিষদে ডাক পেয়ছেন।মন্ত্রী পরিষদে বাংলাদেশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন বলে নিশ্চিত করেছেন নুরের ব্যক্তিগত সহকারী মোঃআল আমিন।দীর্ঘ ২৫ বছর পর গলাচিপা দশমিনার জনগন পেতে যাচ্ছে মন্ত্রীত্বের ছোয়া।১২ ফেব্রুয়ার জাতীয় সংসদ নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বীতার মধ্য দিয়ে বিজয়ের হাসি হাসেন নুরুল হক নুর।

নুরুল হক নুর ১৬ হাজার ৮২৪ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন।গত কয়েক দিন পর্যন্ত গলাচিপা দশমিনার প্রত্যন্ত এলাকা ঘুরে দেখা গেছে মানুষের মুখে মুখে একটাই আলোচনা নুরুল হক নুর পাচ্ছেন কোন মন্ত্রীত্বনাকি পাচ্ছেন না। শেষ পর্যন্ত এলাকার সাধারণ মানুষের মনের আশা পুরন হয়েছে।তিনি আজকে মন্ত্রী হিসেবে শপথ নেবেন।

এখন সাধারনসাধারন মানুষ মনে করে তাদের এলাকায় ব্যাপক উন্নয়ন হবে।গলাচিপা দশমিনা হবে বাংলাদেশের উন্নয়নের রোল মডেল।

নিউজটি আপডেট করেছেন : samiranmondalrahul87@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ