ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথমবার সংসদ সদস্য হয়েই প্রতিমন্ত্রীর দায়িত্বে ফরহাদ হোসেন আজাদ


আপডেট সময় : ২০২৬-০২-১৭ ১৭:২৫:০৯
প্রথমবার সংসদ সদস্য হয়েই প্রতিমন্ত্রীর দায়িত্বে ফরহাদ হোসেন আজাদ প্রথমবার সংসদ সদস্য হয়েই প্রতিমন্ত্রীর দায়িত্বে ফরহাদ হোসেন আজাদ

মোঃ আকতারু জ্জামান
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:

প্রথমবারের মতো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েই প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ের পর অল্প সময়ের মধ্যেই মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হওয়ায় এলাকাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।

 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত শপথগ্রহণ অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। দলীয় সূত্রে জানা যায়, শপথ গ্রহণের আগে তাকে দল থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের জন্য অবহিত করা হয়।

 

দীর্ঘ রাজনৈতিক জীবনে ফরহাদ হোসেন আজাদ জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এবং পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্বে রয়েছেন। তৃণমূল রাজনীতি থেকে কেন্দ্রীয় পর্যায়ে সক্রিয় ভূমিকা রাখার মাধ্যমে তিনি এলাকায় একটি শক্ত রাজনৈতিক অবস্থান তৈরি করেন।

 

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ আসনের পোস্টাল ভোট গণনাকেন্দ্রসহ মোট ১৩৩টি কেন্দ্রের মধ্যে ১৩২টির ফলাফলে ধানের শীষ প্রতীকে ফরহাদ হোসেন আজাদ পান ১ লাখ ৭৪ হাজার ৬৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ সফিউল আলম দাঁড়িপাল্লা প্রতীকে পান ১ লাখ ২৮ হাজার ৮৬২ ভোট।

 

এর আগে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেও তিনি পরাজিত হন। সে সময় তার প্রতিদ্বন্দ্বী ছিলেন পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম সুজন।

 

প্রথমবার এমপি হয়েই প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার খবরে পঞ্চগড়-২ আসনে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে তারা এ অর্জন উদ্‌যাপন করছেন।

 

 


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ