ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মন্ত্রিসভায় ডাক পেলেন নুরুল হক নুর

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-১৭ ১৩:০১:৪৩
মন্ত্রিসভায় ডাক পেলেন নুরুল হক নুর মন্ত্রিসভায় ডাক পেলেন নুরুল হক নুর

নিজস্ব প্রতিেবদক
মন্ত্রিসভায় ডাক পেলেন নুরুল হক নুর
 

 
 
তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। মঙ্গলবার বাংলার আলো নিউজকে বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেন।
 

 
নুরুল হক নুর বলেন, আলহামদুলিল্লাহ। তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছি। আমাকে কল করা হয়েছে। তারেক রহমান এবং বিএনপিকে ধন্যবাদ।

 

সকাল ১০টা ৪০ মিনিটে সংসদ ভবনের শপথকক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নবনির্বাচিত সদস্যরা শপথ নিয়েছেন
। শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। এদিকে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শেষ পর্যন্ত সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।

 

আজ বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে মন্ত্রিসভার শপথ। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয়ের পর দলের চেয়ারম্যান তারেক রহমান নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ