রাজবাড়ীতে প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ মামলার এজাহারনামীয় একজন আসামি’কে রাজধানীর বনানী হতে গ্রেফতার করেছে র্যাব
আপডেট সময় :
২০২৬-০২-১৫ ২৩:১০:৫১
রাজবাড়ীতে প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ মামলার এজাহারনামীয় একজন আসামি’কে রাজধানীর বনানী হতে গ্রেফতার করেছে র্যাব
রাজবাড়ীতে প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ মামলার এজাহারনামীয় একজন আসামি’কে রাজধানীর বনানী হতে গ্রেফতার করেছে র্যাব
রাজবাড়ী সদর থানা এলাকায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে (১১) প্রলোভন দেখিয়ে এবং ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী আবু সাঈদ (৩০)’কে রাজধানীর বনানী এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
গত ২৪/০১/২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১৩:০০ ঘটিকার সময় ভিকটিম (১১) তার চাচাতো বোনের সাথে একটি পুকুরপাড়ে বড়ই পাড়তে যায়। সেখানে পূর্ব পরিচিত প্রতিবেশী আসামী আবু সাঈদ কৌশলে ভিকটিমের বোনকে সরিয়ে দেয় এবং ভিকটিমকে বড়ই পেড়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে বিষয়টি কাউকে না বলার জন্য প্রাণনাশের হুমকি দিয়ে আসামী ঘটনাস্থল ত্যাগ করে।
ভিকটিম বাড়িতে ফিরে কান্নাকাটি করলে তার মা বিষয়টি জানতে পারেন এবং রাজবাড়ী সদর থানায় অভিযোগ দায়ের করলে থানার মামলা নং- ৩২, তারিখ- ২৬/০১/২০২৬ খ্রি., ধারা- ৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) রুজু হয়। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ধর্ষণে জড়িত আসামিকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১৫/০২/২০২৬ তারিখ সন্ধ্যা অনুমান ১৯.৩০ ঘটিকার সময় র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র্যাব-১ এর সহযোগীতায় ডিএমপি, ঢাকার বনানী থানা এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামি আবু সাঈদ (৩০), পিতা- শহিদ, সাং- আলীপুর, থানা- রাজবাড়ী সদর, জেলা- রাজবাড়ী’কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল।
গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স