ঢাকা , শনিবার, ০৭ মার্চ ২০২৬ , ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমানকে মন্ত্রী পদ দিতে হবে- শান্ত পাহান


আপডেট সময় : ২০২৬-০২-১৫ ২১:২৯:১৫
ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমানকে মন্ত্রী পদ দিতে হবে- শান্ত পাহান ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমানকে মন্ত্রী পদ দিতে হবে- শান্ত পাহান
ণীশংকৈল :

উওরের জনপদ ঠাকুরগাঁও জেলা। পীরগঞ্জ রাণীশংকৈল থানা নিয়ে নির্বাচন আসন ঠাকুরগাঁও-৩ আসনটি গঠিত। এই সিমান্তবর্তী আসনটিতে তেমন উন্নয়নের ছোঁয়া কারো চোখে পড়েনি। এখনো এই আসনের দটি উপজেলায় শিক্ষা চিকিৎসা শিল্প কারখানা হাজারো শিক্ষিত বেকারদের কর্মসংস্থান সৃষ্টি হয়নি। এ

খনো সবাই এই আসনটির মানুষেরা অবহেলিত এবং ভোগান্তিতে রয়েছে। কোথাও কোথাও রাস্তা ঘাট, কালভার্ট বেহাল অবস্থা রয়েছে তেমন সংস্কারের কিছুই হয়নি। বিশেষ করে রাণীশংকৈল উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সটি শয্যা সংকট থাকায় প্রতিনিয়ত চিকিৎসকরা রোগীদের চিকিৎসা দিতে হিমসিম খাচ্ছে সে সাথে পাশ্ববর্তী সীমান্ত এলাকা থেকে আসা রোগীরা চিকিৎসা নিতে ভোগান্তি পড়তেছে। এই হাসপাতালে তেমন চিকিৎসা সরঞ্জাম না থাকায় বাহিরে থেকে চিকিৎসা করতে হচ্ছে রোগীদেরকে।

এ উপজেলার আদিবাসী জন্য পৃথক একটি কালচার একাডেমি ভবন নির্মাণ করার দাবি রয়েছে এ উপজেলার আদিবাসী মানুষদের। তাই তারা ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ঠাকুরগাঁও- ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুর রহমানকে বিপুল ভোট জয়যুক্ত করে বিজয়ী করেছেন। তাই রাণীশংকৈল উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতি সংগঠনের সহ সভাপতি শান্ত পাহান নবাগত প্রধানমন্ত্রী তারেক রহমান এর কাছে ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ সদস্য জাহিদুর রহমানকে মন্ত্রী পদ দেওয়ার দাবি জানিয়েছেন।

শান্ত পাহান বলেছেন, ঠাকুরগাঁও-৩ আসনে যদি এমপি জাহিদুর রহমানকে মন্ত্রী পদ দেওয়া হয় তাহলে এ আসনের দুটি উপজেলার মানুষদের দাবিগুলো পূরণ হবে। সে সাথে রাস্তা, ঘাট, কালভার্টে এর বেহাল অবস্থা সংস্কার হবে। এবং দুটি উপজেলার হাজারো শিক্ষিত বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থান এর সৃষ্টি হবে।

সে সাথে ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষদের কৃষ্টি সংস্কৃতি বিলুপ্তির থেকে রক্ষা পাবে। এবং রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে বেশি শয্যা বিশিষ্ট উন্নতি হবে যার ফলে ডাক্তারের রোগীদের চিকিৎসা দিতে পারবে খুব সহজেই। সাথে সাথে এই দুটি উপজেলার অবকাঠামো উন্নয়ন হবে। স্কুল,  কলেজ, মাদ্রাসা, মন্দির গির্জা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ