ঢাকা , শনিবার, ০৭ মার্চ ২০২৬ , ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাঙ্গামাটি-২৯৯ আসনের জনগণের দাবি: এ্যাডভোকেট দীপেন দেওয়ানকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হোক


আপডেট সময় : ২০২৬-০২-১৫ ১৬:২৮:১৮
রাঙ্গামাটি-২৯৯ আসনের জনগণের দাবি: এ্যাডভোকেট দীপেন দেওয়ানকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হোক রাঙ্গামাটি-২৯৯ আসনের জনগণের দাবি: এ্যাডভোকেট দীপেন দেওয়ানকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হোক
মোঃ আইয়ুব চৌধুরী
রাজস্থলী, রাঙ্গামাটি
 
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এ্যাডভোকেট দীপেন দেওয়ান রাঙ্গামাটি-২৯৯ আসনে বিপুল ভোটে বিজয় অর্জন করেছেন। তিনি দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এবং সাবেক সিনিয়র জেলা যুগ্ম জজ হিসেবে পরিচিত। পরিচ্ছন্ন ভাবমূর্তি, দক্ষ নেতৃত্ব ও প্রশাসনিক অভিজ্ঞতার কারণে তাকে মন্ত্রিসভায় দেখতে চায় রাজস্থলীসহ রাঙ্গামাটি জেলার সর্বস্তরের জনগণ।
 
নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পেয়েছেন ২ লাখ ১ হাজার ৮৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (ফুটবল প্রতীক) পেয়েছেন ৩১ হাজার ১৪২ ভোট। ফলে ১ লাখ ৭০ হাজার ৭০২ ভোটের বিশাল ব্যবধানে তিনি বিজয়ী হন, যা আসনটির সাম্প্রতিক সময়ের অন্যতম বড় ব্যবধান হিসেবে বিবেচিত হচ্ছে।
 
দল-মত নির্বিশেষে পাহাড়ি ও বাঙালি, হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টানসহ সব সম্প্রদায়ের মানুষের ব্যাপক সমর্থনেই এই বিজয় সম্ভব হয়েছে বলে স্থানীয়দের অভিমত। নির্বাচনের পর থেকেই রাজস্থলী ও আশপাশের এলাকায় তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার দাবিতে আলোচনা ও প্রত্যাশা জোরদার হয়েছে।
 
স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ ভোটারদের মতে, এ্যাডভোকেট দীপেন দেওয়ানের প্রশাসনিক অভিজ্ঞতা ও উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গিকে কাজে লাগাতে তাকে মন্ত্রিসভায় দায়িত্ব দেওয়া হলে রাঙ্গামাটির দীর্ঘদিনের অবহেলিত খাতগুলোতে ইতিবাচক পরিবর্তন আসবে।
 
জনগণের প্রত্যাশিত উন্নয়ন অগ্রাধিকারের মধ্যে রয়েছে—
 
রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা-রাইখালী অংশে কর্ণফুলী নদীর ওপর সেতু নির্মাণ,
রাঙ্গামাটি-রাজস্থলী সড়ক যোগাযোগ ব্যবস্থার মানোন্নয়ন,
রাজস্থলী উপজেলার অবকাঠামো খাতের সম্প্রসারণ,
 
গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্তকরণ,
কর্ণফুলী নদী থেকে অবৈধ বালি উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপ,
মাদক নির্মূলে সমন্বিত ও কঠোর উদ্যোগ।
 
মাদক নির্মূলের কঠোর পদক্ষেপ নিতেই জনগনের জোরালো দাবী 
 
স্থানীয়দের ভাষ্য, ক্লিন ইমেজ ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক হিসেবে পরিচিত এই নেতাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হলে পার্বত্য জনপদের উন্নয়ন প্রত্যাশা বাস্তব রূপ পাবে।
 
রাঙ্গামাটির সর্বস্তরের জনগণ ও বিএনপির তৃণমূল নেতাকর্মীদের অভিন্ন দাবি—এ্যাডভোকেট দীপেন দেওয়ানকে মন্ত্রী হিসেবে দায়িত্ব প্রদান করে উন্নয়নের ধারাকে আরও শক্তিশালী করা হোক। এটিই এখন রাঙ্গামাটিবাসীর প্রধান দাবি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ