আব্দুল্লাহ আল মামুন, যশোরঃ-
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-০৫ (মণিরামপুর) আসনে নির্ধারিত ন্যূনতম ভোট অর্জনে ব্যর্থ হওয়ায় তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে। মণিরামপুর আসনের রিটার্নিং অফিসার মোঃ সম্রাট হোসেন ঘোষিত চূড়ান্ত ফলাফলে এ তথ্য জানা গেছে।
জামানত হারানো প্রার্থীরা হলেন—
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী জয়নাল আবেদীন টিপু (হাতপাখা),
জাতীয় পার্টির প্রার্থী এম এ হালিম (লাঙ্গল),
এবং স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার কামরুজ্জামান (ফুটবল)।
ঘোষিত ফলাফল অনুযায়ী, হাতপাখা প্রতীকের প্রার্থী জয়নাল আবেদীন টিপু পেয়েছেন ৪ হাজার ৩৭৮ ভোট, লাঙ্গল প্রতীকের এম এ হালিম পেয়েছেন ২ হাজার ১৯৪ ভোট এবং ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার কামরুজ্জামান পেয়েছেন ২ হাজার ৭৮ ভোট।
নির্বাচন কমিশনের পরিপত্র অনুযায়ী, কোনো প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় প্রদত্ত মোট ভোটের এক অষ্টমাংশ (৮ ভাগের ১ ভাগ) ভোট অর্জনে ব্যর্থ হলে তার জামানত বাজেয়াপ্ত হয়। ঘোষিত ফলাফলের ভিত্তিতে দেখা গেছে, উল্লিখিত তিন প্রার্থী নির্ধারিত সেই ভোটসংখ্যা অর্জন করতে না পারায় তাদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ আসনে হাতপাখা, লাঙ্গল ও ফুটবল প্রতীকের প্রার্থীদের ভোটে বড় ধরনের ভরাডুবি হয়েছে, যা নির্বাচনী সমীকরণে স্পষ্ট প্রভাব ফেলেছে