ঢাকা , শনিবার, ০৭ মার্চ ২০২৬ , ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কাউখালীতে বীর মুক্তিযোদ্ধা মাস্টার অমল চন্দ্র হালদারকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়


আপডেট সময় : ২০২৬-০২-১৫ ১৫:৩৭:৪৭
কাউখালীতে বীর মুক্তিযোদ্ধা মাস্টার অমল চন্দ্র হালদারকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয় কাউখালীতে বীর মুক্তিযোদ্ধা মাস্টার অমল চন্দ্র হালদারকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়
 
কাউখালী প্রতিনিধি।
 
পিরোজপুরের কাউখালী উপজেলার সদর ইউনিয়নের উজিয়ালখান গ্রামের নিবাসী অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা অমর চন্দ্র হালদার (৮০) রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে নিজ বাসভবনে পরলোক গমন করেন। মৃত্যুকালে স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। রবিবার দুপুরে উপজেলার কেন্দ্রীয় শ্মশান ঘাটে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে।

এ সময় রাষ্ট্রপক্ষের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, কাউখালী থানার ওসি তদন্ত এবাদ আলী। কাউখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম হাওলাদার, সদস্য সচিব এসএম দুলাল।

তার মৃত্যুতে কাউখালী উপজেলা বিএনপি'র সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আহসান কবির, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ