ঢাকা , শনিবার, ০৭ মার্চ ২০২৬ , ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​জুলাই চেতনায় এগিয়ে যাওয়ার অঙ্গীকার কালীগঞ্জে চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদের স্মরণে বিএনপির দোয়া ও শ্রদ্ধা


আপডেট সময় : ২০২৬-০২-১৫ ১৩:৫৮:৫৭
​জুলাই চেতনায় এগিয়ে যাওয়ার অঙ্গীকার কালীগঞ্জে চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদের স্মরণে বিএনপির দোয়া ও শ্রদ্ধা ​জুলাই চেতনায় এগিয়ে যাওয়ার অঙ্গীকার কালীগঞ্জে চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদের স্মরণে বিএনপির দোয়া ও শ্রদ্ধা


কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ জাকারিয়া হাসানের কবর জিয়ারত ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে শহীদের পিতা আকবর আলী শেখ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখা ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষার্থীরা এতে অংশ নেন।

দোয়া মাহফিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান শুধু একটি আন্দোলন নয়, এটি ছিল গণমানুষের অধিকার প্রতিষ্ঠার এক ঐতিহাসিক সংগ্রাম। শহীদদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে অনুপ্রেরণা হিসেবে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

বক্তারা আরও বলেন, নবনির্বাচিত সংসদ সদস্য এ.কে.এম. ফজলুল হক মিলনের নেতৃত্বে কালীগঞ্জকে একটি আধুনিক, সুশৃঙ্খল ও জনবান্ধব উপজেলায় পরিণত করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শহীদ জাকারিয়া হাসানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ, জাতি এবং এলাকার সার্বিক উন্নয়ন ও শান্তি কামনায় দোয়া করা হয়। উপস্থিত সবাই শহীদদের আদর্শ ধারণ করে সমাজ ও দেশের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ