ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কাঠালিয়ায় ছেলেকে হত্যা করে থানায় আত্নসমর্পণ বাবার


আপডেট সময় : ২০২৬-০২-১৫ ১৩:৫১:৩১
কাঠালিয়ায় ছেলেকে হত্যা করে থানায় আত্নসমর্পণ বাবার কাঠালিয়ায় ছেলেকে হত্যা করে থানায় আত্নসমর্পণ বাবার
 মাসুদ সিকদারঃ
 
ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় বাবার হাতে নেশাগ্রস্ত ছেলে নি*হ*ত হওয়ার ঘটনা ঘটেছে।
 
রোববার ভোর ৪টার দিকে উপজেলার ৩ নম্বর আমুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছোনাউটা গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। এই ঘটনায় নিহত মেহেদী হাসান শুভ খানের (২৫) বাবা মো. বারেক খানকে আটক করেছে পুলিশ।
 শুভ মাদকাসক্ত ছিলেন এবং প্রায় সময় নেশার টাকার জন্য তাঁর বাবাকে চাপ দিতেন। গতকাল শনিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে তিনি মোটরসাইকেল কেনার জন্য তাঁর বাবা বারেক খানের কাছে ৩ লাখ টাকা দাবি করেন। তাঁর বাবা টাকা দিতে অপারগতা প্রকাশ করেন।

 এ নিয়ে বাবাসহ পরিবারের সদস্যদের সঙ্গে শুভর ঝগড়া হয়। পরে স্থানীয় আমুয়া বাজার থেকে একটি ধারালো দা কিনে এনে শুভ তাঁর বাবাকে হত্যার হুমকি দেন। রাতে ঘরের পশ্চিম পাশের বারান্দায় ঘুমাতে যান শুভ।

 একপর্যায়ে ক্ষোভ ও উত্তেজনার বশে বাবা বারেক খান ধারালো দা দিয়ে ঘুমন্ত শুভকে কুপিয়ে হত্যা করেন বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং ঘটনার পর তিনি থানা পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।
 
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ