ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‎মাদারীপুর-৩ আসনে বিজয়ী বিএনপি প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন


আপডেট সময় : ২০২৬-০২-১৪ ০০:২৯:৪৭
‎মাদারীপুর-৩ আসনে বিজয়ী বিএনপি প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন ‎মাদারীপুর-৩ আসনে বিজয়ী বিএনপি প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন
 
‎আশরাফুর রহমান  হাকিম, নিজস্ব প্রতিবেদক :
 
‎জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন বেসরকারীভাবে  বিজয়ী হয়েছেন। এমপি প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন ধানের শীষ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৯৬১৮৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিকুল ইসলাম, দাড়িপাল্লা প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ৮৪৬৪৬। আজিজুল ইসলাম প্রার্থী হাতপাখা প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ১৩০৫৮।
‎মাদারীপুর-৩ আসনে মোট ভোটার ৩,৮৭,৮০৬ এর মধ্যে পুরুষ ভোটার ২,০২,৬৪৫, নারী ভোটার ১,৮৫,১৫৯ ও তৃতীয় লিঙ্গ ২ এবং মোট কেন্দ্র ১৩৪ আর মোট প্রার্থী ছিল ৫। ১ টি পৌরসভা ২টি উপজেলা ও মাদারীপুর সদরের ৫টি ইউনিয়ন নিয়ে এই মাদারীপুর তিন আসন গঠিত। সংসদীয় আসন-২২০।
 
 
১২ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ চলে। ভোটাররা লাইনে দাঁড়িয়ে সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রশাসনের পক্ষ থেকে ভোট কেন্দ্রের ভেতর ও বাইরে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ ও আনসার সদস্যদের টহল বাড়ানো হয়। ফলে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ