আশরাফুর রহমান হাকিম, নিজস্ব প্রতিবেদক :
মাদারীপুর-১ আসনে বাংলাদেশের খেলাফত মজলিসের প্রার্থী সাইদ উদ্দিন আহমেদ হানজালা (রিকশা প্রতীক) ৬৪,৯০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা আক্তার পেয়েছেন ৬৪,৫২৪ ভোট। এ আসনে জয়-পরাজয়ের ব্যবধান ৩৮৫ ভোট।
মাদারীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জাহান্দার আলী মিয়া ৬১,৭৪৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য পেয়েছেন ৪৬,৪৭৬ ভোট।
মাদারীপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আনিসুর রহমান তালুকদার ৯৭,২০২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম পেয়েছেন ৮৭,৩৩১ ভোট।