ঢাকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রাম-১ আসনে জামায়াতের প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত


আপডেট সময় : ২০২৬-০২-১৩ ২০:৩৩:৫৮
কুড়িগ্রাম-১ আসনে জামায়াতের প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত কুড়িগ্রাম-১ আসনে জামায়াতের প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত
 
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
 
 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে বাংলাদেশ জামায়াতে ইসলামী'র প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম ১৭ হাজার ২৯২ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, এ আসনে মোট ২৩১টি কেন্দ্রের সবগুলো কেন্দ্রের ফলাফল গণনা সম্পন্ন হয়েছে। গণনা শেষে মোঃ আনোয়ারুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৬৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ সাইফুর রহমান রানা পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৩৫৬টি ভোট। ফলাফল ঘোষণার পর থেকেই মোঃ আনোয়ারুল ইসলামের সমর্থক ও নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। বিভিন্ন স্থানে তারা মিছিল ও শুভেচ্ছা বিনিময় করেন।
 
বিজয়ী প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, “এই বিজয় কুড়িগ্রাম-১ আসনের জনগণের। তারা পরিবর্তন ও উন্নয়নের পক্ষে রায় দিয়েছেন। আমি সকলের প্রতিনিধি হয়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।
 
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম-১ আসনটি বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে আসছে। এবারের নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ