১৫৩,ময়মনসিংহ -৮ আসনে ধানের শীষ প্রতীকে মাজেদ বাবুর ভূমিধস জয়
আপডেট সময় :
২০২৬-০২-১৩ ১৬:৪০:৩৮
১৫৩,ময়মনসিংহ -৮ আসনে ধানের শীষ প্রতীকে মাজেদ বাবুর ভূমিধস জয়
আব্দুল্লাহ আল নোমান ময়মনসিংহ ( ঈশ্বর গঞ্জ) প্রতিনিধি
ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫৩, ময়মনসিংহ -৮ অাসনে, সাবেক দুই এমপি ও এলডিপি মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী কে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে বেসরকারি ভাবে সংসদ সদস্য হিসাবে ( এমপি) হিসাবে ভূমিধস জয় লাভ-করেছেন, বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
বেসরকারিভাবে ঘোষিত প্রাপ্ত ফলাফলে, লুৎফুল্লাহেল মাজেদ বাবু ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন, ১ লক্ষ ৭ হাজার ৫৭৭ ভোট। তার নিকটতম ১১ দল সমর্থিত প্রতিদ্বন্দ্বি প্রার্থী, ড. এ্যাডভোকেট আওরঙ্গজেব বেলাল ছাতা প্রতীক নিয়ে পেয়েছেন, ৪৭ হাজার ৭ শত ৯১ ভোট।
১২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাতে ঈশ্বরগঞ্জ উপজেলা সন্মেলন কক্ষে বেসরকারি ভাবে এ ফলাফল ঘোষণা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা, সানজিদা রহমান।
ফলাফল ঘোষণার পরপরই, উপজেলা শহরের অবস্থিত তার ঠিকানা নামক বাসভবনের সামনে, বিজয়ী প্রার্থী লুৎফুল্লাহেল মাজেদ বাবু প্রথমে মহান আল্লাহ তায়ালার প্রতি শুকরিয়া জ্ঞাপন করে এ বিজয় বিভিন্ন পর্যায়ের সকল নেতৃবৃন্দ, অনুসারী ও শুভাকাঙ্ক্ষীদের উৎসর্গ করেন। সেই সাথে উপস্থিত এ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অনুসারী ও শুভাকাঙ্ক্ষীদের উদ্যেশে, করে, কোন ধরনের বিজয় মিছিল, বিজয় ফুল ও কোন ধরনের সহিংসতা না করে, দু' রাকাত নফল নামাজ পড়তে বলেন। এর অতিরিক্ত সহ্যকরা হবে না বলেও হুশিয়ারী দেন। বক্তব্য শেষে, সবাই কে নিয়ে নির্বাচন চলাকালীন সময়ে মৃত্যুবরণ কারী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, আব্দুল্লা আল মামুন খোকনের কবর জিয়ারত করেন।
উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যলয় সূত্রে জানা যায়, এ আসনে মোট ভোটার ৩ লক্ষ্য ৪৫হাজার ৭৪৬ জন,
এর মধ্যে নারী ১ লক্ষ্য ৬৮ হাজার ৬৪৩ জন পুরুষ ১৭৭০৯৭ জন এবং তৃতীয় লিঙ্গের ০৬ জন ভোটার রয়েছেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা কর্তৃক চুড়ান্ত ফলাফলের বার্তা প্রেরণ শীটের তথ্য অনুযায়ী মোট প্রদত্ত ভোট সংখ্যা ১ লক্ষ ৯২ হাজার ৬ শত ৩২ জন। এর মধ্যে
বৈধ ভোটারের সংখ্যা ১ লক্ষ ৮৭ হাজার ৮ শত ২১
বাতিলকৃত ৪৮১১ এত ভোট।
প্রদত্ত ভোটের শতকরা ৫৫.৭১%
উলেখ্য যে, উপজেলা প্রশাসন ও সহকারী রিটার্নিং কর্মকর্তার সার্বিক পর্যবেক্ষন ও নির্বাচনের আইন শৃঙ্খলায় নিয়োজিত সেনাবাহিনী, পুলিশ ও আনসার ভিডিপি সহ অন্যান্য বাহিনীর তৎপরতায়, নিরাপদে, নির্বিঘ্নে উৎসব ও আনন্দময় পরিবেশে ভোটারগন ভোটাঅধিকার প্রয়োগের মাধ্যমে এবং প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের কোন ধরনের অভিযোগ ছাড়াই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণ মূলক একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স