ঢাকা , শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ , ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​পটুয়াখালী-২ বাউফল আসনে ড. শফিকুল ইসলাম মাসুদ দারিপাল্লা বিজয়ী


আপডেট সময় : ২০২৬-০২-১৩ ১২:১৮:০৭
​পটুয়াখালী-২ বাউফল আসনে ড. শফিকুল ইসলাম মাসুদ দারিপাল্লা বিজয়ী ​পটুয়াখালী-২ বাউফল আসনে ড. শফিকুল ইসলাম মাসুদ দারিপাল্লা বিজয়ী

মোঃ ইমরান হোসাইন বাউফল পটুয়াখালী প্রতিনিধি,

পটুয়াখালী-২ (বাউফল) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের ১১দলীয় জোটের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ বেসরকারিভাবে নির্বাচনে বিজয়ী হয়েছেন। তিনি মোট ৯৮,৪৩৮ ভোট পেয়ে আসনটি নিশ্চিত করেছেন।

বিস্তারিত ফলাফলের অনুযায়ী, বাউফল উপজেলার ১৫টি ইউনিয়নেই ড. শফিকুল ইসলাম মাসুদ জয়ী হয়েছেন, যা তার ব্যাপক জনপ্রিয়তার প্রমাণ। নির্বাচনী পর্যবেক্ষকরা জানান, ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে এবং এলাকার সাধারণ মানুষ ভোটপ্রক্রিয়ায় উৎসাহ দেখিয়েছেন।

বিজয়ী প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ তার নির্বাচনী প্রচারণায় এলাকার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জানিয়েছেন, জনগণের সমস্যা সমাধান এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের ওপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে।

স্থানীয়রা এই ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন এবং আশা করছেন, ড. শফিকুল ইসলাম মাসুদ তার প্রতিশ্রুতিকৃত উন্নয়নমূলক কাজগুলো দ্রুত বাস্তবায়ন করবেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ