ঢাকা , সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় বিএনপি নেতার বাড়িতে সেনা অভিযান: পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার


আপডেট সময় : ২০২৬-০২-১০ ০০:৫৮:৩৫
বানারীপাড়ায় বিএনপি নেতার বাড়িতে সেনা অভিযান: পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার বানারীপাড়ায় বিএনপি নেতার বাড়িতে সেনা অভিযান: পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার

 

রাহাদ সুমন

,বিশেষ প্রতিনিধি

বরিশালের বানারীপাড়ায় সেনাবাহিনীর অভিযানে ফিরোজ সরদার নামের এক বিএনপি নেতার বাসা থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। তিনি বানারীপাড়া  উপজেলা বিএনপির সদস্য ও উপজেলার বাইশারী ইউনিয়ন শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি। 

সেনাবাহিনীর ব্রিফিং থেকে জানা গেছে, সোমবার ( ৯ ফেব্রুয়ারী) সকাল ১১টায় বানারীপাড়া আর্মি ক্যাম্পের লেফটেন্যান্ট মাহফুজুর রহমানের নেতৃত্বে উপজেলার বাইশারী ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামে ফিরোজ সরদারের বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় পিস্তল, দুটি রামদা, একটি চাকু,একটি মটর সাইকেল ও মাদক সেবনের কিছু সামগ্রী উদ্ধার করা হয়। এ সময় বিএনপি নেতা ফিরোজ সরদার বাড়িতে না থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

এছাড়াও  তারা একই ইউনিয়নের দত্তপাড়ার আদর্শ গ্রাম ,বৌসেরহাট ও বাইশারীতে অভিযান পরিচালনা করে একটি হাতুড়ি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করেন। এ বিষয়ে বানারীপাড়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। ##$


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ