ধানের শীষের পক্ষে ব্যাপক সাড়া মিলছে আবুল কাশেম
আপডেট সময় :
২০২৬-০২-০৯ ২০:২৫:০৩
ধানের শীষের পক্ষে ব্যাপক সাড়া মিলছে আবুল কাশেম
মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি।।
ধানের শীষের পক্ষে ভোট চাইতে আমরা যেখানে যাচ্ছি, সেখানে ব্যাপক সাড়া পাচ্ছি। গত ১৭ বছর যে মানুষ ভোট দিতে পারেনি, এটাই তার প্রতিফলন।
বিএনপি ক্ষমতায় গেলে মানুষের এই আস্থা ধরে রাখার চেষ্টা করবে এবং দেশের মানুষের জন্য বিএনপি আগেও কাজ করেছে ভবিষ্যতেও করবে। মিছিল দেখে জনগণের করতালিই প্রমান করে নির্বাচন নিয়ে মানুষ আনন্দিত।
কুমিল্লা -৫(বুড়িচং- ব্রাহ্মণপাড়া) আসনে ধানের শীষের প্রার্থী হাজী মোঃ জসিম উদ্দিনের পক্ষে গণসংযোগ ও বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা শেষে এসকল কথা বলেন
বুড়িচং উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও ষোলনল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম।
কাশেম বলেন, মানুষ ১৭ বছর ভোট দিতে পারে নাই। এবার মানুষের মনে খুব আনন্দ বইছে। আমরা বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছি। প্রতিটি বাড়ির মানুষ বলছে ভোটের আনন্দ বইছে সমাজ ও পরিবারের সকলের মধ্যে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স