ঢাকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে ধানের শীষ প্রার্থীর শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৬-০২-০৯ ১৭:২০:৪৫
মির্জাগঞ্জে ধানের শীষ প্রার্থীর শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত মির্জাগঞ্জে ধানের শীষ প্রার্থীর শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
 
এস কে মিন্টু, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি :
 
‘সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর মির্জাগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধানের শীষ প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির আয়োজনে এটিই ছিলো মির্জাগঞ্জে ধানের শীষ প্রার্থীর শেষ নির্বাচনী জনসভা।
 
রবিবার ( ৮ ফেব্রুয়ারী ) বিকাল ৪ টায় সুবিদখালী সরকারি র-ই পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য প্রদান করেন, পটুয়াখালী-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ( ধানের শীষ প্রতীক) এয়ার ভাইস মার্শাল ( অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী। 
 
উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি জাফর ইমাম সিকদার, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু মুন্সি, সাবেক সভাপতি আলহাজ্ব মো. আশ্রাফ আলী হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি আহসানউল্লাহ পিন্টু, সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি, সদস্য মোবারক আলী মুন্সি, ফিরোজ আলম গোলদার, ডা. সাইফুল ইসলাম রঞ্জু, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এবিএম মহসিন বিশ্বাস, পটুয়াখালী জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সভাপতি মোসা. জেসমিন জাফর, মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন চৌধুরী পাশা প্রমুখ। এছাড়াও উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। 
 
জনসভা শুরুর নির্ধারিত সময়ের আগেই উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা বিএনপির নেতাকর্মী ও হাজার হাজার জনসাধারণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে জনসভাস্থল কানায় কানায় পরিনত হয়। আলতাফ ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন। আলতাফ ভাইয়ের দুই নয়ন, পটুয়াখালী-১ আসনের উন্নয়ন। ১২ তারিখ সারাদিন, ধানের শীষে ভোট দিন। ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের। এমন স্লোগানে স্লোগানে উপস্থিত নেতাকর্মীরা জনসভার মাঠ ও আশপাশ এলাকা মুখরিত করে তুলে।  

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ