১৫৩, ময়মনসিংহ -৮ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগনের নির্বাচনী প্রতিশ্রুতি ও স্থানীয় ভোটার গনের প্রত্যাশা
আপডেট সময় :
২০২৬-০২-০৯ ১৬:০৬:৫৮
১৫৩, ময়মনসিংহ -৮ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগনের নির্বাচনী প্রতিশ্রুতি ও স্থানীয় ভোটার গনের প্রত্যাশা
আব্দুল্লাহ আল নোমান
ময়মনসিংহ ( ঈশ্বরগঞ্জ প্রতিনিধি)
ময়মনসিংহ জেলার অন্যতম একটি উপজেলা ঈশ্বরগঞ্জ। যা সংসদীয় আসন ১৫৩, ময়মনসিংহ -৮ হিসাবে পরিচিত। ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ উপজেলাটিতে রয়েছে ৩ লক্ষ ৪৮ হাজার ৮শত ৭৯ জন ভোটার । এর মধ্যে ১ লক্ষ্ ৭৯ হাজার ৪৩৭ জন পুরুষ, ১ লক্ষ্ ৬৯ হাজার ৪ শত ৩৬ জন মহিলা ও ০৬ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন পত্র ক্রয় করেছিলেন মোট ছয়জন প্রার্থী । যারা চূড়ান্ত যাচাই-বাছাইয়েও ঠিকেছিলেন। এরপর দলীয় সিদ্ধান্তে মনোনয়ন প্রত্যাহার করে নেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, অধ্যক্ষ মন্জুরুল হক হাসান এবং বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী, আহম্মদ হোসেন ভূঁইয়া,। বর্তমানে এ আসনটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনীত প্রার্থী, লুৎফুল্লাহেল মাজেদ (বাবু) দলীয় প্রতীক ধানের শীষ,
১০ দলীয় জোট মনোনীত প্রার্থী, ছাতা প্রতীকে
এ্যাডভোকেট আওরঙ্গজেব বেলাল , বাংলাদেশ ইসলামী আন্দোলনের দলীয় প্রতীক হাতপাখায় শাহ নুরুল কবীর শাহীন ও বাংলাদেশ জাতীয় পার্টি ফখরুল ইমাম লাঙল প্রতীক পেয়ে মোট চাঁরজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
ইতিমধ্যে,প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীগন বিভিন্ন প্রতিশ্রুতির ফুলঝুরির মাধ্যমে ভোটারগনের আশ্বস্ত করার চেষ্টা করছেন। এরই মধ্যে এ আসনের বিএনপি মনোনীত আলোচিত প্রার্থী, লুৎফুল্লাহেল মাজেদ( বাবু) তফসিল ঘোষণার আগ থেকেই বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে অদ্যাবদি সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন উঠান বৈঠক, গণসংযোগে অত্র জনপদের শিক্ষা, স্ব্াস্থ্য, যোগাযোগ ব্যবস্হার আমূল পরিবর্তন সহ এ এলাকার কৃষি ও শিক্ষিত তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা, সেই সাথে মাদক ও ক্যাসিনো মুক্ত ঈশ্বরগঞ্জ গড়তে ভোটার গনের মধ্যে প্রতিশ্রুতি দিয়ে তাদের আস্হা অর্জন করেছেন।
সদ্য বিএনপি থেকে পদত্যাগকারী সাবেক সংসদ ও বর্তমান ইসলামী আন্দোলনে যোগদানকারী মনোনীত প্রার্থী, শাহ নুরুল কবীর শাহীন, বিভিন্ন উঠান বৈঠক ও জনসংযোগে তিনি সংসদ সদস্য থাকাকালে এ এলাকার বিভিন্ন উন্নয়ন কাজ করেছেন দাবী করে শেষ বারের মতো, তাকে নির্বাচিত করলে সন্ত্রাস, চাঁদাবাজ, দরবার বানিজ্য, মামলা বানিজ্য,পরিকল্পিত - দৃষ্টিনন্দন ঈশ্বরগঞ্জ গড়া, রাস্তা, ব্রিজ, কালভার্টসহ টেকসই নিরাপদ সড়ক নিশ্চিত ঈশ্বরগঞ্জ গড়বে বলে লিফলেট বিতরণ সহ বিভিন্ন স্হানে জনসংযোগ করে প্রতিশ্রুতি দিয়ে ভোটার গনের আস্হা অর্জনে চেষ্টা করে যাচ্ছেন।
১০ দলীয় জোট মনোনীত প্রার্থী, এ্যাডভোকেট, আওরঙ্গজেব বেলাল, উপজেলার বিভিন্ন স্হানে গনসংযোগ সহ বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে এ অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ঈশ্বরগঞ্জের অবহেলিত রেল স্টেশনের আধুনিকায়ন ও রেলের স্টপিজ করার মাধ্যমে রেল যোগাযোগের উন্নয়ন ও ঈশ্বরগঞ্জের চর অঞ্চলে বন্ধ হওয়া ইপিজেড পুনঃপ্রতিস্হাপন করার মাধ্যমে বেকার সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে ভোটার গনের আস্হা অর্জনের চেষ্টা করছেন ।
জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও এ আসনের তিনবারের সাবেক সংসদ ফখরুল ইমামের পক্ষে প্রচারণার প্রথম দিকে
কোন ধরনের গণসংযোগ বা কোন গণমাধ্যমে, আগামীর ঈশ্বরগঞ্জ নিয়ে তার ভাবনা বা নির্বাচনী প্রতিশ্রুতির খবর বিষয়ে কিছু জানাননি।
শুধু নির্বাচনী প্রচার মাইকিং এ বিগত এরশাদ সরকারের বাস্তবায়িত, শুক্রবার সরকারি ছুটি, জাতীয় স্মৃতি সৌধ নির্মাণ, গার্মেন্টস ব্যবসার প্রসার, রাষ্ট্র ধর্ম ইসলাম ইত্যাদি নানা উন্নয়ন বাস্তবায়ন কারি দল হিসাবে, জাতীয় পার্টির প্রতীক লাঙল প্রতীকে, এ আসনের প্রার্থী ফখরুল ইমামের পক্ষে ভোট প্রার্থনা করছেন । তবে এরপর , গত ৫ ফেব্রুয়ারীতে হাঁটুলিয়া গ্রামে তার নিজ বাসভবনে এক মতবিনিময় সভা করেন। এসময় তিনি বেকার যুবকদের কর্মসংস্থান, স্বাস্থ্য সেবার সম্প্রসারণ, শিল্প ও অর্থনৈতিক অগ্রসাধন,প্রাদেশিক ব্যবস্হা বাস্তবায়ন সহ দলীয় নির্বাচনী ইশতেহারের বিভিন্ন দিক তুলে ধরেন। এ ছাড়াও জাতীয় পার্টির নয় বছরের শাসন আমলের সাফল্য তুলে ধরেন। পাশাপাশি এ আসনের সংসদ সদস্য থাকাকালিন সময়ে বাস্তবায়িত নানা কাজের ফিরিস্তি তুলে ধরেন এবং উপজেলার অর্থনৈতিক অঞ্চল সহ অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার প্রতিশ্রুতি দেন।
আগামীর ঈশ্বরগঞ্জ নিয়ে স্হানীয় ভোটার গনের ভাবনা বা বিভিন্ন প্রতিদ্বন্দী প্রার্থীদের নির্বাচনী প্রতিশ্রুতি, বা বিজয়ী প্রার্থীর কাছে প্রত্যাশার সম্পর্কে জানতে চাইলে, তাঁরা অত্র আসনে প্রতিদ্বন্দ্বীকারী প্রার্থীদের দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, তাদের কেউ কেউ বলছেন, বিভিন্ন মাধ্যমে প্রার্থীদের দেওয়া প্রতিশ্রুতি গুলো লক্ষ্য করলে দেখা যায়, সেখানে স্হান পাইনি অত্র জনপদের স্হানীয় নানা জনগুরুত্বপূর্ণ সমস্যা। কেউবা বলছেন তাদের প্রতিশ্রুতি গুলো যেন পুরানো নির্ভেজাল নির্বাচনী সংস্কৃতির একটা ধারাবাহিক।
যেগুলোর অনেক কিছুর মধ্যে নেই গভীর ভাবনার বা পরিবর্তনের বিশ্লেষণ,নেই প্রতিশ্রুতির নির্মিত কোন কাঠামো।
এ ব্যাপারে, ঈশ্বরগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী, চান মিয়া বলেন,
বর্তমানে অধিকাংশ মানুষ সরকারি হাসপাতালে মানসম্মত চিকিৎসা সেবা না-পেয়ে বেসরকারি ক্লিনিক বা হাসপাতালে যায় চিকিৎসা সেবা গ্রহণ করতে, সেখানে গিয়ে, মানুষ গলাকাটা ফি এবং টেষ্ট বানিজ্যের শিকার হয়ে মৌলিক সেবাপেতে মানুষ কে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে । এগুলো বন্ধ করতে আমরা চাই সরকারি হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়নের পাশাপাশি, বেসরকারি হাসপাতাল ক্লিনিকগুলোর কে নজরদারির আওতায় আনার ব্যাপারে তাদের সুস্পষ্ট লিখিত ইশতেহার।
সাখুয়া আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক, হাসিম উদ্দিন আহমেদ বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষ থেকে লিখিত সুস্পষ্ট প্রতিশ্রুতি বা আসন্ন নির্বাচনে যে বিজয়ী হবে তার কাছে শিক্ষার মান উন্নয়নে আমাদের প্রত্যাশা থাকবে যে,
১.৷ তারা যেন, শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশের পরিবেশ , রাজনৈতিক হস্তক্ষেপ, ধুমপান, মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি স্কুলগামী ছেলেমেয়েদের নিরাপত্ত নিশ্চিত করে।
শিক্ষাপ্রতিষ্ঠান উন্নয়নে দূরবর্তী প্রতিষ্ঠানকে বিবেচনায় নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন সহ অন্যান্য উন্নয়ন বন্টন নিশ্চিত করে সেই সাথে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু নিরাপদ এবং পাঠদান প্রদান ও গ্রহণের আনন্দময় পরিবেশ সহ শিক্ষকগনের জবাবদিহিতা নিশ্চিত করে।
আব্দুল মতিন নামের সরকারি এক কর্মকর্তা বলেন, আমাদের উপজেলার বিভিন্ন সংসদ প্রার্থীগন ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যম বা গণসংযোগের মাধ্যমে গতানুগতিক ধারায়, অলিখিত, মৌখিক প্রতিশ্রুতি দিয়েছেন। যেখানে, নেই এই জনপদের স্হানীয় জনগুরুত্বপূর্ণ অনেক বিষয়। আমার জানা মতে, অত্র উপজেলার জনগুরুত্বপূর্ণ এসব বিষয়গুলোর অন্যতম একটি সমস্যা হলো, রেলওয়ে স্টেশন। যে স্টেশনের রেলগাড়ী ব্যবহার করে অত্র উপজেলার বাসিন্দারা একসময় ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন প্রান্তে স্বল্প খরছে যাতায়াত করতে পারত। যাত্রীদের পদচারণায় মুখরিত হয়ে থাকত স্টেশন। বর্তমানে যে স্টেশনে নেই কোন যাত্রাবিরতি ফলে একসময়ের মুখরিত এ স্টেশনে বিরাজ করছে একধরনের নিস্তব্ধ ও নিরবতা। আমাদের প্রত্যাশা থাকবে প্রার্থীগন উপজেলার এ বিষয়টি সহ এরুপ স্হানীয় অন্য বিষয়গুলো নিয়ে দ্রুত লিখিত ইশতেহার করবে যে, বিজয়ী হলে তাঁরা তা বাস্তবায়ন করবে।
এ ব্যাপারে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ শাহরিয়ারের পিতা মোহাম্মদ আব্দুল মতিন বলেন, সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগনের নির্বাচনী প্রতিশ্রুতি বা আগামীর ঈশ্বরগঞ্জ কে নিয়ে বিভিন্ন মাধ্যমে বা গনসংযোগে দেওয়া তাদের ভাবনার বক্তব্যগুলো শুনলে বা বিশ্লেষণ করলে দেখা যায় আমাদের আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীগন, এখনো পুরানো নির্বাচনী প্রচার সংস্কৃতির ন্যায়, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কর্মসংস্থান, জুয়া, সন্ত্রাস ও ক্যাসিনো, মুক্ত ঈশ্বরগঞ্জ গড়া হবে বললেও
সেখানে নেই স্হানীয় সমস্যাগুলোর বা জনভোগান্তির অন্তনির্হিত সমাধান সেই সাথে নেই ঈশ্বরগঞ্জে স্হানীয় নানা সমস্যা ও সমাধানের কোন লিখিত প্রতিশ্রুতি। আমরা চাই,নিজ নিজ দলীয় বা প্রার্থীদের প্রচারিত প্রতিশ্রুতি বিষয়ের গভীর বিস্তৃত ভাবনা বা তার সমাধা সহ, স্হানীয় নানা ইস্যুর সমস্যা ও সমাধানের সুস্পষ্ট লিখিত ইশতেহার। আমাদের ঈশ্বরগঞ্জ পৌর সদরের ভিতর দিয়ে বয়ে চলা একসময়ের চির যৌবনা কাঁচা মাটিয়া নদীটি ঘিরে একসময়ে গড়ে উঠেছিল অত্র উপজেলার অসংখ্য মানুষের জীবন, অর্থনীতি ও সংস্কৃতির মূল ভিত্তি, যা কৃষি, মৎস্য, পরিবহন, এবং পানি সরবরাহের মাধ্যমে মানুষের জীবনধারণকে সচল রেখেছিল। বর্তমানে যে নদীটি প্রাণহীন হয়ে পড়েছে বর্ষার সময়েও। যেখানে দেখা যায় না একসময়ের সেই চিরযৌবন। যেখানে এখন নেই সেই চোখ জুড়ানো বহতা নদীর পানির সেই চির যৌবনের উচ্ছ্বাস। যৌবন স্হলের উচ্ছ্বাস জায়গায় স্থান করে নিচ্ছে শহরের বিভিন্ন ধরনের বর্জ্য।
ভোটার বা অত্রজনপদের একজন নাগরিক হিসাবে, আসন্ন সংসদ সদস্য প্রার্থীগন এর নিকট আমাদের প্রত্যাশা থাকবে, তারা যেন নির্বাচনের আগে এ ব্যাপারে সুস্পষ্ট লিখিত অঙ্গিকার সহ এরুপ স্হানীয় নানা সমস্যা নিয়ে ইশতেহার প্রকাশ করার মাধ্যমে নির্বাচিত হওয়ায় পর তার পুরানো জৌলস ফিরে আনার ব্যাপারে যথাযথ কর্যকর পদক্ষেপ গ্রহণ করে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা শাকিবুজ জামান বলেন, আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থীরা প্রচার প্রচারণায় ব্যস্ত থাকলেও এখন পর্যন্ত তারা লিখিত কোন ইশতেহার প্রকাশ করেননি। যা একটি অত্যন্ত উদ্বেগের বিষয়। নির্বাচনী ইশতেহার কেবল আনুষ্ঠানিকতা নয় এটি প্রার্থীর দায়বদ্ধতার দলিল। আমরা আশা করব প্রার্থীগন এলাকার জনগুরুত্বপূর্ণ নানা সমস্যা নিয়ে স্হানীয় ইশতেহার করবে।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স