জামাত ও বিএনপি জোট কখনোই ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবেনা।- ভোলায় চরমোনাই পীর
আশিকুর রহমান শান্ত
ভোলা জেলা প্রতিনিধি
ইসলামি আন্দোলন ছাড়া দেশে জামাত অথবা বিএনপি জোট ক্ষমতায় আসলে তারা কখনোই ইসলামী শরিয়াহ অনুযায়ী দেশ পরিচালনা করবেনা। তিনি বলেন বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগ পালিয়ে যায়, আওমীলীগ ক্ষমতায় আসলে বিএনপি পালিয়ে যায়, কিন্তু ইসলামী আন্দোলন ক্ষমতায় আসলে আমরা পালিয়ে যাবো না। কাউকে পালাতেও হবে না। দেশের পরিবর্তনের জন্য মানবতার মুক্তির জন্য, দেশের টাকা যেনো বিদেশে পাচার না হয় সেজন্য ইসলামের পক্ষে হাত পাখা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে হবে।
রোববার (৮ ফেব্রুয়ারী) সন্ধায় ভোলা সরকারি স্কুল মাঠে অনুষ্ঠিত ভোলা -১ আসনের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় আমির মুফতি সৈয়দ রেজাউল করিম।
জামায়াত বলেছে তাঁরা কখনই ইসলাম শরিয়া অনুযায়ী দেশ চালাবেনা। বাংলাদেশে একটি মাত্র ইসলামী আন্দোলন এক মাত্র দল যে দলটি ২৫৮ টি আসনে একক ভাবে প্রার্থী দিয়েছে শুধু মাত্র ইসলামের বাক্স রক্ষার জন্য। ৫৪ বছর পর এসে দেখেছি একটি দল মধু মেখে যে ইসলামের কথা বলছে এটা বিশ্বাস করা বোকামি। ইসলাম ও হাত পাখা প্রতীকের পক্ষে যদি আমাদের ভোট দিয়ে মতামত দিতে পারি তাহলে দুনিয়াতেও শান্তি, আখেরাতেও শান্তি। ইসলামের পক্ষে একটি ভোট দিলে ইসলামের শক্তি বাড়ে। দেশের পরিবর্তনের জন্য ভোলায় হাতপাখা প্রার্থীকে বিজয়ী করলে ভোলা বাসীর মুখে আল্লাহর ফজলে হাসি ফুটবে, উন্নয়ন হবে, দুর্নীতি ও সন্ত্রাসী মুক্ত হবে।
ভোলা-১ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মাও: ওবায়দুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সূরা সদস্য মাওলানা মামুনুর রশিদ খান, কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক মাওলানা কে এম শরিয়তুল্লাহ, কেন্দ্রীয় প্রশিক্ষন সম্পাদক হাফেজ মাওলানা নুরুল করিম আকরাম, বিশিষ্ট লেখক ও গবেষক মুফতি হাবিবুর রহমান মিজবা, ইসলামি আন্দোলন ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাও: আতাউর রহমান মোমতাজী ও সেক্রেটারী মাও. তরিকুল ইসলাম তারেক সহ অন্যান্য নেতৃবৃন্দ।