২৫ কুড়িগ্রাম-১ আসনে দাঁড়িপাল্লা’র গণজোয়ার: মাঠে জাতীয় ছাত্র শক্তি
আপডেট সময় :
২০২৬-০২-০৯ ০০:৪২:০৭
২৫ কুড়িগ্রাম-১ আসনে দাঁড়িপাল্লা’র গণজোয়ার: মাঠে জাতীয় ছাত্র শক্তি
ভূরুঙ্গামারী প্রতিনিধিঃ
ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম: ২৫ কুড়িগ্রাম-১ আসনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রচারণায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। ভূরুঙ্গামারী উপজেলা জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক আহসান হাবীব লিংকন ও সদস্য সচিব হাসান মাহমুদ জয়-এর নেতৃত্বে এক বিশাল কর্মীদল আজ দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নে ‘হ্যাঁ’ ভোট ক্যাম্পেইন ও গণসংযোগ পরিচালনা করেন।
তৃণমূলের ভোটারদের সাথে কুশল বিনিময় ও লিফলেট বিতরণের সময় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। প্রচারণার একপর্যায়ে সদস্য সচিব হাসান মাহমুদ জয় আশাবাদ ব্যক্ত করে বলেন, আলহামদুলিল্লাহ, আমরা নির্বাচনী প্রচারণায় যেখানেই যাচ্ছি, সাধারণ মানুষের উপচে পড়া ভালোবাসা ও অভূতপূর্ব সাড়া পাচ্ছি। ইনশাআল্লাহ, এই জনস্রোত প্রমাণ করে যে আগামী নির্বাচনে 'দাঁড়িপাল্লা'র বিজয় সময়ের ব্যাপার মাত্র।"
আহ্বায়ক ও সদস্য সচিবের গতিশীল নেতৃত্বে উপজেলার প্রতিটি ওয়ার্ড ও পাড়া-মহল্লায় এখন জাতীয় ছাত্র শক্তির নেতা- কর্মীরা সুসংগঠিত। তারা বিজয়ের লক্ষ্য নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে উন্নয়নের বার্তা পৌঁছে দিচ্ছেন।
চলুন ঐক্যবদ্ধভাবে আগামী দিনে ‘দাঁড়িপাল্লা’র জয় নিশ্চিত করি।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স