ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী-২: রেশম উন্নয়ন বোর্ডে শ্রমিকদের নিয়ে মিজানুর রহমান মিনুর ব্যাপক গণসংযোগ


আপডেট সময় : ২০২৬-০২-০৯ ০০:০২:৪০
রাজশাহী-২: রেশম উন্নয়ন বোর্ডে শ্রমিকদের নিয়ে মিজানুর রহমান মিনুর ব্যাপক গণসংযোগ রাজশাহী-২: রেশম উন্নয়ন বোর্ডে শ্রমিকদের নিয়ে মিজানুর রহমান মিনুর ব্যাপক গণসংযোগ
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-২ (সদর) আসনে ধানের শীষ প্রতীকের প্রচারণা তুঙ্গে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক মেয়র ও এমপি মোঃ মিজানুর রহমান মিনু।

রবিবার সকালে রেশম উন্নয়ন বোর্ড চত্বরে এই প্রচারণায় অংশ নেন তিনি। এ সময় রেশম বোর্ডের সর্বস্তরের শ্রমিক ও কর্মচারীদের সঙ্গে তিনি কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
প্রচারণাকালে মিজানুর রহমান মিনুর সঙ্গে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু এবং সাবেক সিনিয়র সহ-সভাপতি মাইনুল হক হারু। এছাড়া প্রচারণায় বিশেষ ভূমিকা রাখেন বিশিষ্ট শ্রমিক নেতা নুরুল ইসলাম দোলদি।

গণসংযোগকালে মিজানুর রহমান মিনু বলেন, রাজশাহীর ঐতিহ্যবাহী রেশম শিল্পকে বাঁচাতে এবং শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। তিনি উপস্থিত সকল শ্রমিক ভাই-বোনদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান।

শ্রমিক নেতা নুরুল ইসলাম দোলদিসহ সাধারণ শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে এই প্রচারণায় অংশ নেন এবং স্লোগানে স্লোগানে রেশম বোর্ড এলাকা মুখরিত করে তোলেন। নেতারা আশা প্রকাশ করেন, অতীতের মতো এবারও রাজশাহীর জনগণ ধানের শীষের কান্ডারী মিজানুর রহমান মিনুকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন।#

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ