সিরাজদিখানে দিনব্যাপী শেখ মোঃ আব্দুল্লাহর গণসংযোগ
আপডেট সময় :
২০২৬-০২-০৮ ২১:৫৯:২৩
সিরাজদিখানে দিনব্যাপী শেখ মোঃ আব্দুল্লাহর গণসংযোগ
নাদিম হায়দার, স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জের সিরাজদিখানে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ ১ নির্বাচনী এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহর দিনব্যাপী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৮ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে উপজেলার মালখানানগর ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বারৈপাড়া, ফুরশাইল,ফ্রেস এলিমন এ দিনব্যাপী গণসংযোগ ও পথসভার অনুষ্ঠিত হয়।
এসময়, মালখানানগর ইউনিয়নের সভাপতি ইঞ্জিনিয়ার আখতারুজ্জামান টিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ ১ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন,মুন্সিগঞ্জ জেলা আহবায়ক কমিটির সদস্য বাবু দুলাল দাস।
আরোও উপস্থিত ছিলেন, মালখানানগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সুরুজ জামান, সহ-সভাপতি খোরশেদ আলম শিশির,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন,উপজেলা যুবদলের আহবায়ক ইয়াসিন সুমন,সদস্য বিপ্লব মাদবর সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
পথসভায় বক্তারা ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার আহবান জানান।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স