ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​রাজাপুরে বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম জামালের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৬-০২-০৮ ১৯:২৮:০৮
​রাজাপুরে বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম জামালের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত ​রাজাপুরে বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম জামালের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

মশিউর রহমান রাসেলঃ

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম জামালের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের ৩৪নং দঃ আংগারিয়া সঃপ্রাঃ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম জামাল বলেন, “দেশের মানুষ আজ ভোটাধিকার ও গণতন্ত্র ফিরে পেতে চায়। দীর্ঘদিন ধরে জনগণের অধিকার হরণ করা হয়েছে। এই নির্বাচন হবে জনগণের মুক্তির নির্বাচন। সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করলে বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “আমি নির্বাচিত হলে এলাকার শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেব। রাজাপুর ও কাঠালিয়াকে একটি আধুনিক ও উন্নত আসনে পরিণত করাই আমার লক্ষ্য।”
স্থানীয় মো. শাহজাহান তালুকদারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা ওলামাদলের সদস্য সচিব মো. আহসান হাবিব সোহাগ, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ পারভেজ, অবসরপ্রাপ্ত শিক্ষক মো. তৌহিদুর রহমান খান, সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন খান, যুবদল নেতা নয়ন তালুকদার ও শ্রমিকদল নেতা মো. নজরুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা রফিকুল ইসলাম জামালের পক্ষে গণসংযোগ জোরদার করার আহ্বান জানান।
উঠান বৈঠকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ