শেষ মুহূর্তের প্রচারণায় মুখর ৪,৫,৬ নং ওয়ার্ড, ২৯৯ নং আসনে দীপেন দেওয়ানের পক্ষে গণসংযোগ
আপডেট সময় :
২০২৬-০২-০৮ ১৪:৫৮:১৬
শেষ মুহূর্তের প্রচারণায় মুখর ৪,৫,৬ নং ওয়ার্ড, ২৯৯ নং আসনে দীপেন দেওয়ানের পক্ষে গণসংযোগ
লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রচারণায় সরগরম হয়ে উঠেছে রাঙ্গামাটির লংগদু উপজেলার মাইনী মুখ ইউনিয়নের ৪,৫,৬ ওয়ার্ডের এলাকাবাসী । ২৯৯ নং সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী দীপেন দেওয়ানের পক্ষে সেচ্ছাসেবক দলের উদ্যোগে ব্যাপক জনসংযোগ ও গণপ্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে শুরু হওয়া এ জনসংযোগ কর্মসূচির মূল লক্ষ্য ছিল,সব শ্রেণি ও পেশার মানুষের দোরগোড়ায় দীপেন দেওয়ানের বার্তা পৌঁছে দেওয়া। দিনের কর্মব্যস্ততা শেষে সাধারণ মানুষ যেন সরাসরি নেতাকর্মীদের সঙ্গে কথা বলার সুযোগ পান, সে বিবেচনায় সময় নির্ধারণ করা হয় বলে জানান আয়োজকরা।
কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব ইসলাম। এতে আরও উপস্থিত ছিলেন কৃষক দলের ইউনিয়ন সভাপতি আবু হানিফ খোকন, শ্রমিক দলের ইউনিয়ন সাধারণ সম্পাদক আমির হোসেনসহ ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রচারণাকালে নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন। তারা বলেন, ধানের শীষ কেবল একটি প্রতীক নয়—এটি গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনার প্রতীক।
নেতারা আশা প্রকাশ করেন, ২৯৯ নং আসনের ভোটাররা স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করে ধানের শীষের প্রার্থী দীপেন দেওয়ানকে বিজয়ী করবেন। শেষ মুহূর্তের এ গণসংযোগে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় নির্বাচনী আমেজ আরও ঘনীভূত হয়ে ওঠে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সরাসরি বাড়ি বাড়ি গিয়ে এ ধরনের জনসংযোগে প্রার্থীর বক্তব্য ও অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা সম্ভব হচ্ছে, যা ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলছে।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স