নির্বাচন ভদ্র প্রক্রিয়া-রায় জোর করে আদায় করা যায় না- ডা. শফিকুর রহমান
নির্বাচন ভদ্র প্রক্রিয়া-রায় জোর করে আদায় করা যায় না- ডা. শফিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক
নির্বাচনী গণসংযোগকালে বাংলাদেশ জামায়াতে ইসলামির আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “যারা গোলাগুলি করেছে তাদের সংযত হওয়া উচিত। নির্বাচন একটি ভদ্র প্রক্রিয়া—এটা জনগণের রায়ের বিষয়। রায় জোর করে আদায় করা যায় না।
ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের উদ্যোগে শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত নির্বাচনী গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, যারা নির্বাচনকে ঘিরে সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করবে, জনগণ তাদের ক্ষমা করবে না। তিনি আরও বলেন, “আমরা একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ নির্বাচন চাই। এটার জন্যই জাতি মুখিয়ে আছে। সাংবাদিকদের ওপর পুলিশের হামলা প্রসঙ্গে সাংবাদিকদের ওপর পুলিশের হামলার বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা চাই যেকোনো সমস্যার শান্তিপূর্ণ সমাধান।
তিনি জানান, সাংবাদিকরা যমুনায় একটি দাবি নিয়ে গিয়েছিলেন এবং তিনি যতটুকু জানেন, তাদের আশ্বাসও দেওয়া হয়েছিল। তিনি বলেন, “আমি ঢাকার বাইরে ছিলাম। তারা হয়তো আশ্বাসটার ডেলিভারিটা আরও তাড়াতাড়ি চেয়েছিল।”
এ প্রসঙ্গে তিনি বলেন, একটি অতি উৎসাহী ব্যক্তি পরিস্থিতির অবনতি ঘটিয়েছে বলে তিনি মনে করেন। “এটাকে আমরা ভালোভাবে দেখছি না”—বলেন তিনি।
তিনি আরও বলেন, সরকারের আইনশৃঙ্খলা বাহিনীসহ সকল নাগরিকেরই সংযত থাকা প্রয়োজন। “আমরা যারা নাগরিক আছি, আমাদেরও দায়িত্ব রয়েছে। সবাইকে দায়িত্বটুকু যথাযথভাবে পালন করা উচিত।
গণসংযোগে উপস্থিত ছিলেন, গণসংযোগে উপস্থিত ছিলেন নির্বাহী পরিষদ সদস্য ডা. মোবারক হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমান এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট আতিকুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ও কাফরুল অঞ্চলের সহকারী পরিচালক মো. শহীদুল্লাহ্, এনসিপির যুবশক্তির মিরপুর থানার আহ্বায়ক মাহবুবুর রহমান, জামায়াতে ইসলামী কাফরুল পশ্চিম থানা আমীর ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আব্দুল মতিন, কাফরুল পশ্চিম থানা সেক্রেটারি আতিক রায়হান এবং ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আব্দুল্লাহ আল আমানসহ ১১ দলের স্থানীয় নেতৃবৃন্দ।
গণসংযোগটি কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে বসুন্ধরা মোড়, খেজুরতলা মোড়, মাইকওয়ালা মসজিদ হয়ে ৬০ ফিট বারেক মোল্লার মোড়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স