কেন্দুয়ায় জামায়াত ও ১১ দলীয় ঐক্যজোটের নির্বাচনী জনসভা
আপডেট সময় :
২০২৬-০২-০৭ ১৯:৩৬:১৬
কেন্দুয়ায় জামায়াত ও ১১ দলীয় ঐক্যজোটের নির্বাচনী জনসভা
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোণার কেন্দুয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ জানুয়ারি) কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ ছাদেকুর রহমানের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ ও জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওঃ ছাদেক আহমাদ হারিছ।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন জামায়াত মনোনীত নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ খায়রুল কবীর নিয়োগী। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির সমালোচনা করে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন। তিনি নারী অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গঠনের প্রতিশ্রুতিও দেন।
জনসভায় জামায়াত ও ১১ দলীয় ঐক্যজোটের জেলা, উপজেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স