গেন্ডারিয়ায় ঢাকা-০৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. আব্দুল মান্নানের নির্বাচনী জনসভা সম্পন্ন
গেন্ডারিয়ায় ঢাকা-০৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. আব্দুল মান্নানের নির্বাচনী জনসভা সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক
আজ (শুক্রবার) গেন্ডারিয়ার ডি.আই.টি চত্বরে ঢাকা-০৬ আসনের ১১ দলীয় নির্বাচনী জোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মুহাম্মাদ আব্দুল মান্নানের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
গেন্ডারিয়া দক্ষিণ থানা জামায়াতের আমির তাওহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে এবং মোঃ শফিউল্লাহর সঞ্চালনায় উক্ত জনসভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য পদপ্রার্থী ড. মুহাম্মাদ আব্দুল মান্নান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচনী আসন পরিচালক কামরুল আহসান হাসান।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুল মান্নান বলেন, আমরা একটি সমৃদ্ধ ও ন্যায়বিচারভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করে যাচ্ছি। ঢাকা-০৬ আসনের প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত করতে এবং এলাকার উন্নয়নে আমি আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি। তিনি আগামী নির্বাচনে জোটের প্রতীক 'দাঁড়িপাল্লা' মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার জন্য উপস্থিত জনসাধারণের প্রতি উদাত্ত আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে কামরুল আহসান হাসান নির্বাচনী প্রচারণার কৌশল ও নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেন। জনসভায় স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সাধারণ ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। বক্তারা গেন্ডারিয়া এলাকার উন্নয়ন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে ড. মান্নানের নেতৃত্বের ওপর আস্থা প্রকাশ করেন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স