পঞ্চগড়ে নিখোঁজের দুইদিন পর পুকুরে মিলল তরুণীর মরদেহ
আপডেট সময় :
২০২৬-০২-০৬ ১৮:৩৪:৪১
পঞ্চগড়ে নিখোঁজের দুইদিন পর পুকুরে মিলল তরুণীর মরদেহ
মোহন মিয়া স্টাফ রিপোর্টার:
পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া নিলাডাঙ্গা এলাকায় দুইদিন ধরে নিখোঁজ থাকা এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে তার বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত তরুণীর নাম ধোরিত্রী রাণী (২০)। তিনি ওই এলাকার শ্রী ক্ষিতীশ মুহুরীর মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, দুই দিন আগে ধোরিত্রী রাণী বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি।
স্থানীয়রা আজ সকালে পুকুরে একটি নারীর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের সদস্যরা মরদেহটি ধোরিত্রী রাণী বলে শনাক্ত করেন।
বোদা থানার ওসি মোঃ সেলিম মালিক বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স