ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মাদারীপুরের কালকিনিতে ইসলামী ছাত্র শিবিরের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-০৬ ১৭:০৭:৫৩
মাদারীপুরের কালকিনিতে ইসলামী ছাত্র শিবিরের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত মাদারীপুরের কালকিনিতে ইসলামী ছাত্র শিবিরের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
 
 আশরাফুর রহমান হাকিম, নিজস্ব প্রতিবেদক :
 
নানা আয়োজনে মধ্যে দিয়ে মাদারীপুরের কালকিনিতে ইসলামী ছাত্র শিবিরের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ৬ ফেব্রুয়ারি শুক্রবার সকালে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের ভুরঘাটা মজিদ বাড়ি এলাকা থেকে একটি মিছিল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানার মোড়ে এসে শেষ করে। এ সময় মাছ বাজারে পথসভা করে বক্তারা ইসলামী ছাত্রশিবিরের সাফল্য কামনা সহ বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে থাকেন। 

 
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মাদারীপুর জেলা শাখার সভাপতি রিফাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও মাদারীপুর-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম এবং পৌরসভার উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠা সভাপতি হাসান জামান খান সহ আরো অনেকে।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ