ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​১৩ তারিখে নতুন সূর্য উদিত হবে নতুন বাংলাদেশকে কাঁধে নিয়ে- জামায়াতে আমীর ডা. শফিকুর রহমান


আপডেট সময় : ২০২৬-০২-০৬ ১৬:৩৮:১২
​১৩ তারিখে নতুন সূর্য উদিত হবে নতুন বাংলাদেশকে কাঁধে নিয়ে- জামায়াতে আমীর ডা. শফিকুর রহমান ​১৩ তারিখে নতুন সূর্য উদিত হবে নতুন বাংলাদেশকে কাঁধে নিয়ে- জামায়াতে আমীর ডা. শফিকুর রহমান


বাউফল প্রতিনিধিঃ

বিগত ৫৪ বছরে যারা ক্ষমতায় ছিলেন তারা আমাদেরকে চাঁদাবাজি টেন্ডারবাজি মামলাবাজি ফ্যাসিবাদ এবং বিচারহীনতা উপহার দিয়েছে। এই বাংলাদেশকে পাল্টে দিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। ১৩ তারিখের সূর্য উদিত হবে নতুন বাংলাদেশকে কাঁধে নিয়ে, ইনশাআল্লাহ।

 মহান রাব্বুল আলামিন যদি আমাদেরকে সুযোগ দেন, তবে আমাদের দুই হাতের ১০ আঙ্গুলের চেয়েও দেশটা পরিস্কার থাকবে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে (৬ ফেব্রুয়ারী) শুক্রবার বেলা ১২টায় পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমান। 


বাউফল উপজেলা জামায়াতে ইসলামি আমির মাওলানা ইসহাকের সভাপতিত্বে আয়োজিত নির্বাচনী জনসভায়, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডাকসুর ভিপি সাদিক কায়েম,
জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, বরিশাল মহানগরী আমির জহির উদ্দিন বাবুর, পটুয়াখালী জেলা আমির নাজমুল হোসেন, ছারছীনা দরবার শরীফের ছোট হুজুর আরিফ বিল্লাহ সিদ্দিকী, জাতীয় নাগরিক পার্টি এনসিপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহীন ও পটুয়াখালী-২ (বাউফল) আসনের দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী ড.শফিকুল ইসলাম মাসুদ।

আয়োজিত জনসভায় জেলা, বিভাগ ও উপজেলার ১১দলীয় জোটের প্রার্থীরা অংশ গ্রহন করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ